বঙ্গবন্ধুর নামে জুনিয়র এশিয়া কাপ হকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ২১:১৭আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:১৭

হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া হয়েছে ঘোষণা আগামী বছর ঢাকায় হতে যাচ্ছে জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতা। ৪ জুন শুরু হয়ে শেষ হবে ১৪ জুন। এই আসরটি হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।

জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে হকি ফেডারেশন বঙ্গবন্ধুর নামে করতে যাচ্ছে এই আসরটি। সেই লক্ষ্যে এশিয়ান হকি ফেডারেশনের কাছ থেকে প্রতিযোগিতার টাইটেল স্পন্সরশিপও কিনতে যাচ্ছে ফেডারেশন।

বুধবার হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর নামে জুনিয়র এশিয়া কাপ হকি আয়োজন করতে যাচ্ছি আমরা।’

ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশীদ শিকদার বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এশিয়া কাপ জুনিয়র আসর আয়োজন করাটা বিরল সম্মানের। এতে করে বিশ্ব দরবারে আমাদের হকির ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।’

এছাড়া আগামী বছর ১৫ থেকে ২৫ অক্টোবর ঢাকায় হবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। এর টাইটেল স্পন্সর হতে যাচ্ছে হিরো মটোকর্প। দুটি আসরকে সামনে রেখে এশিয়ান হকি ফেডারেশন ও বাংলাদেশ হকি ফেডারেশনের মধ্যে আগামী অক্টোবরে চুক্তি স্বাক্ষরিত হবে।

জুনিয়র এশিয়া কাপ সামনে রেখে ভারতের চারটি রাজ্যে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপরই ঢাকায় আসবে ওমান ও পাকিস্তান যুব দল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত মহাশক্তি নয়, চরিত্র ও সেবার গুণে ‘বিশ্বগুরু’: আরএসএস প্রধান
ভারত মহাশক্তি নয়, চরিত্র ও সেবার গুণে ‘বিশ্বগুরু’: আরএসএস প্রধান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, তিন জন রিমান্ডে
অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, তিন জন রিমান্ডে
প্রথমবার ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’, মাসে ৩ হাজার টাকা
জাতীয় পে স্কেলপ্রথমবার ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’, মাসে ৩ হাজার টাকা
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক