ক্যানসারের কাছে হার মানলো এনরিকের ৯ বছরের কন্যা

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ১২:০২আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১২:৪৫

কন্যা জানার সঙ্গে এনরিকে। সব দায়িত্ব ছেড়ে দিয়েও ৯ বছরের মেয়েকে রক্ষা করতে পারলেন না সাবেক স্পেন ও বার্সেলোনা কোচ লুই এনরিকে। বৃহস্পতিবার বিবৃতির মাধ্যমে জানালেন, হাড়ের ক্যানসারে ৫ মাস লড়াই করে পরপারে পাড়ি জমিয়েছে তার কন্যা জানা।

স্পেনের কোচ হওয়ার আগে বার্সার হয়ে সাফল্য ছিল এনরিকের। প্রথম মৌসুমেই দলকে জেতান ত্রিমুকুট। ২০১৭ সালে চুক্তি শেষ হওয়ার পর দায়িত্ব ছাড়েন বার্সার।

এরপর স্পেন জাতীয় দলের দায়িত্ব নিলেও মেয়ের ক্যানসারের কারণে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছিলেন না। জুনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়লেও মার্চের ২৬ তারিখ থেকে ছুটিতে ছিলেন অসুস্থ কন্যার পাশে থাকার জন্যে। সেই কন্যার মৃত্যু সংবাদের পর সবাইকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানিয়েছেন এনরিকে, ‘৫ মাস হাড়ের ক্যানসারে রোগ ভোগের পর আজ বিকালে আমাদের কন্যা জানা মারা গেছে। এই কয়েক মাস যারা পাশে ছিলেন তাদের প্রতি রইলো কৃতজ্ঞতা।’  এ সময় হাসপাতালের স্টাফদেরকেও ধন্যবাদ জানান তিনি।

বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমিউ শোক জানিয়েছেন এনরিকের মেয়ের মৃত্যুতে, ‘এমন বেদনাদায়ক পরিস্থিতিতে এনরিকের পরিবারের পাশে আছি আমরা। পুরো বার্সা পরিবার জানার মৃত্যু সংবাদে শোকাতুর।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প
বিড়াল এখন চুরি করে দুধ খায়?
বিড়াল এখন চুরি করে দুধ খায়?
ইন্ডিগোর কেবিন ক্রুরা যত বেতন পান
ইন্ডিগোর কেবিন ক্রুরা যত বেতন পান
হারানো আইফোন বন্ধ অবস্থায়তেও যেভাবে খুঁজে পাবেন
হারানো আইফোন বন্ধ অবস্থায়তেও যেভাবে খুঁজে পাবেন
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে