ওসাকার জয়, অঘটনের শিকার হালেপ

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ১৩:৪২আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৪:০৩

প্রত্যাশিত জয় পেয়েছেন ওসাকা। ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে প্রত্যাশিত জয় পেয়েছেন নাওমি ওসাকা। তবে অঘটনের শিকার হয়েছেন চতুর্থ বাছাই সিমোনা হালেপ। দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন ১১৬ র‌্যাংকিংয়ের টেইলর টাউন্সেন্ডের কাছে।

২৩ বছর বয়সী টাউন্সেন্ডকে অবশ্য প্রথম সেটে হারিয়ে শুরু করেছিলেন উইম্বলডন চ্যাম্পিয়ন হালেপ। যদিও সেই প্রথম সেটের ছন্দ পরে ধরে রাখতে পারেননি। হেরে যান ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে।

অপর দিকে ওসাকা আধিপত্য বিস্তার করে খেলেছেন দ্বিতীয় রাউন্ডে। র‌্যাংকিংয়ের ৫৩ নম্বর মাগদার বিপক্ষে অপ্রতিরোধ্যই দেখা গেছে ওসাকাকে। জয় তুলে নেন ৬-২, ৬-৪ গেমে। দুই সেটে জিততে পেরে খু্ব উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি, ‘সত্যি ভালো লাগছে, তিন সেটে খেলতে হয়নি বলে।’

অপর দিকে চেক ষষ্ঠ বাছাই পেত্রো কেভিতোভাকে বিদায় দিয়েছেন জার্মানির আন্দেয়া পেতকোভিচ। ৮৮ নম্বর পেতকোভিচ দুইবারের উইম্বলডন জয়ীকে হারিয়েছেন ৬-৪, ৬-৪ গেমে।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
মার্কিন হামলায় ইরানের ৫ ট্যাংকার ধ্বংস, জর্ডানে তেহরানের ক্ষেপণাস্ত্র জবাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
৭ পদে জনবল নেবে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুতের অভিযোগে ডিলারের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি