মেসির সঙ্গে ডিনারে যেতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ১৪:৪২আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৮:১৫

উয়েফার অনুষ্ঠানে মেসি ও রোনালদো। সাধারণত একঘেয়েমিতে ভরা থাকে ফুটবলের ড্র আর পুরস্কার অনুষ্ঠান। খেলোয়াড়দের বক্তৃতাতেও থাকে না কোনও নতুনত্ব। তবে সেসব অনুষ্ঠানে ক্রিস্তিয়ানো রোনালদো আর লিওনেল মেসির মতো দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর সেরা ফুটবলাররা যখন উপস্থিত থাকেন, তখন সেই অনুষ্ঠান হয়ে ওঠে সবার ‘হটকেক’।

মোনাকোয় হওয়া উয়েফার ড্র অনুষ্ঠানটিও গতকাল হয়ে থাকলো তেমন উদাহরণ হয়ে। বাইরে রোনালদো আর মেসির সম্পর্ক নিয়ে কতই না মুখরোচক সংবাদ ছড়িয়েছে বারবার। কিন্তু সামনে দেখা গেলো ভিন্ন চিত্র। দুজন মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও শ্রদ্ধা করেন একে অপরকে। অবশ্য এত বছর এই মঞ্চটা ভাগাভাগি করলেও এখনও একসঙ্গে ডিনার করা হয়নি দু’জনের। সেই আক্ষেপটা ঝরেছে রোনালদোর কণ্ঠে, ‘১৫ বছর ধরে এই মঞ্চটা আমরা ভাগাভাগি করছি। আমি জানি না এর আগে এমনটি হয়েছে কিনা−যে দুজন ব্যক্তি সব সময় একই মঞ্চে থাকছে।’

তাই বলে দুজনের সম্পর্কটা কোনওকালে খারাপ ছিল না। এমনটা নিজের মুখেই জানালেন রোনালদো, ‘অবশ্যই আমাদের সম্পর্কটা কিন্তু ভালো। তবে আফসোসের বিষয় হলো এখনও আমাদের একসঙ্গে ডিনার করা হয়নি। তবে ভবিষ্যতে আশা করি সেটা হবে।’

স্পেনের ফুটবল লিগে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন রোনালদো ও মেসি। রেকর্ড আর পুরস্কারের আধিপত্য দখলে এখনও একে অপরকে পেছনে ফেলছেন সব সময়। সেই রোনালদো এখন স্পেন ছেড়ে খেলছেন ইতালির জুভেন্টাসে। মাঠের সেই যুদ্ধটা খুব উপভোগ করেন বলে জানালেন রোনালদো, ‘স্পেনে আমাদের এই লড়াইটা ছিল। কখনও আমি ওকে ছাড়িয়ে গেছি, ও আমাকে ছাড়িয়ে গেছে। ফুটবলের এমন ইতিহাসের অংশ হতে পারাটা অবশ্যই ভালো কিছু।’

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান
হেফাজতের বিরুদ্ধে হিযবুত তাওহীদের বিক্ষোভ
হেফাজতের বিরুদ্ধে হিযবুত তাওহীদের বিক্ষোভ
১২ কেজি এলপিজির দাম বাড়লো
১২ কেজি এলপিজির দাম বাড়লো
দিনদুপুরে বাস থামিয়ে গুলি চালিয়ে বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা লুট
দিনদুপুরে বাস থামিয়ে গুলি চালিয়ে বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব