বার্সেলোনাকেই চেয়েছিল বরুশিয়া ডর্টমুন্ড!

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ১৫:৩৬আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৫:৩৯

বরুশিয়া ডর্টমুন্ড অধিনায়ক মার্কো রয়েস চ্যাম্পিয়নস লিগের ড্র ভাগ্য কঠিন গ্রুপে ফেলেছে বরুশিয়া ডর্টমুন্ডকে। এবারের মৌসুমের ড্র’তে সবচেয়ে কঠিন গ্রুপ হিসেবে বিবেচনা করা হচ্ছে ‘এফ’ গ্রুপকে। যেখানে জার্মান ক্লাবটির পরীক্ষা দিতে হবে বার্সেলোনার বিপক্ষে। তবে ডর্টমুন্ড অধিনায়ক মার্কো রয়েস জানালেন, তারা বার্সেলোনাকেই চেয়েছিলেন প্রতিপক্ষ হিসেবে।

‘এফ’ গ্রুপের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। বার্সেলোনা ও ডর্টমুন্ডের সঙ্গে বাকি দুই দল হলো ইন্টার মিলান ও চেক চ্যাম্পিয়ন স্লাভিয়া প্রাগ। বৃহস্পতিবারের ড্রয়ের পর ডর্টমুন্ডের অধিনায়ক বেশ রোমাঞ্চিত। বার্সেলোনার মতো শক্তিশালী দলকে যেখানে সব দল এড়াতে চায়, সেখানে তাদের চাওয়াই ছিল কাতালান ক্লাবটিকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার।

উয়েফা ওয়েবসাইটকে রয়েস বলেছেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে আমরা দলের বেশ কয়েকজন একসঙ্গে নাস্তা করেছি, সেখানেই আমরা মোটামুটি সবাই স্থির করে নিয়েছিলাম বার্সেলোনা প্রতিপক্ষ হলে খুব ভালো হবে। কাকতালীয়ভাবে সেটাই হয়েছে!’

গ্রুপটা যে কঠিন, সেটা মানছেন এই ফরোয়ার্ড, ‘কোনও সন্দেহ নেই যে গ্রুপটি অনেক কঠিন। প্রতিপক্ষ হিসেবে আমরা এমন দলকে পেয়েছি, যাদের বিপক্ষে সাম্প্রতিক সময়ে আমাদের অভিজ্ঞতা ভালো নয়।’ বার্সেলোনার বিপক্ষে ম্যাচ নিয়ে রয়েসের বক্তব্য, ‘বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি আমাদের ও ভক্তদের জন্য হবে পার্টি পরিবেশে। আমাদের বিশ্বাস আমাদের খেলার মান ও লক্ষ্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
বাসা থেকে বেরিয়ে ৮ দিন এদিক-সেদিক, টঙ্গী থেকে ১১ বছরের শিশু উদ্ধার
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা: জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উদ্বেগ
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
ব্রিটিশ মহারানির সঙ্গে ভিক্টোরিয়া কলেজের সম্পর্ক কী, কে দিলেন এই নাম
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা