যুব এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৯, ২১:৩৬আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২১:৪১

অনূর্ধ্ব-১৯ দল (ফাইল ছবি) আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ৯ দিনের এই টুর্নামেন্ট খেলতে শনিবার ১৫ জনের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলা দলের বেশির ভাগ ক্রিকেটার জায়গা পেয়েছেন এই দলে। ওই সিরিজের ফাইনালে ভারতের কাছে হারা দলটির অধিনায়ক আকবর আলীই দেবেন এই টুর্নামেন্টের নেতৃত্ব। আগামী মঙ্গলবার কলম্বোর উদ্দেশে রওনা দেবে এই দল, যেখানে আরও ৫ জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

গত সপ্তাহে গ্রুপ চূড়ান্ত করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৮ দলের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েত। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে যুব এশিয়া কাপের মূল লড়াই শুরু হবে। ফাইনাল হবে ১৪ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও কুয়েত। ৬ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহঅধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, অনীক সরকার, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, শাহাদাত হোসেন, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, তানজীম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, মিনহাজুর রহমান ও আশরাফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: হাসান মুরাদ, অমিত হাসান, অভিষেক দাস, রিশাদ হাসান ও প্রান্তিক নওরোজ নাবিল।

বাংলাদেশের সূচি-

৬ সেপ্টেম্বর: বাংলাদেশ-আরব আমিরাত

৮ সেপ্টেম্বর: বাংলাদেশ-নেপাল

১০ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
স্লো ওভার রেটের খেসারত, ১১ পয়েন্ট কাটা গেলো পাকিস্তানের
বাবা টাইগার পতৌদির বায়োপিকে অভিনয় না করার সিদ্ধান্ত সাইফের
সর্বশেষ খবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
মাত্র ৩০০ রুপির ওভেন দিয়ে শুরু, আজ ৭ হাজার ৪০০ কোটির সাম্রাজ্য
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
বাংলাদেশের সিদ্ধান্তে হতাশ কেন্ট, শেষ দুই ম্যাচে নেই হাসান
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়