মাথায় আঘাত পাওয়া ব্রাভোর বদলে ব্যাটিংয়ে ব্ল্যাকউড

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬

মাঠ ছাড়ছেন ড্যারেন ব্রাভো হেলমেটে বলের আঘাত লাগার ঘটনা ক্রিকেটে নতুন নয়। তবে গত কিছুদিনে সংখ্যাটা সম্ভবত বেড়ে গেছে। এবার বলের আঘাত লেগেছে ড্যারেন ব্রাভোর মাথায়। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া এই খেলোয়াড়ের ‘কনকাশন-সাব’ হিসেবে ব্যাটিংয়ে নামেন জার্মেইন ব্ল্যাকউড।

চলতি অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথমবার ক্রিকেট বিশ্ব দেখে বদলি খেলোয়াড়। স্টিভেন স্মিথ মাথায় আঘাত পাওয়ায় তার জায়গায় ‘কনকাশন-সাব’ হিসেবে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিলেন মার্নাস ল্যাবুশ্যাগনে। এবার দ্বিতীয়বার ঘটনাটির সাক্ষী হলো ওয়েস্ট ইন্ডিজ-ভারতের দ্বিতীয় টেস্ট দিয়ে।

সোমবার কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্রাভোর বদলে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামেন ব্ল্যাকউড। তৃতীয় দিনে শেষ ওভারে জসপ্রিৎ বুমরাহর ‍বাউন্সার ডাক করতে গিয়ে মাথায় আঘাত পান ব্রাভো। ওভারের তৃতীয় বলে আঘাত লাগলেও দিন শেষ করেই মাঠ ছাড়েন ব্রাভো। এমনকি চতুর্থ দিনের শুরুটাও করেছিলেন তিনি। কিন্তু তিন ওভার খেলার পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।

ব্রাভো মাঠ ছাড়ার পর তার ‘কনকাশন-সাব’ হিসেবে ব্যাট করতে নামেন ব্ল্যাকউড। আইসিসির নতুন নিয়মে কোনও ব্যাটসম্যান মাথায় আঘাত পেলে তার বদলি ‍নামানো যায়। সেই সুবিধা নিয়েই ব্ল্যাকউডকে ব্যাটিংয়ে নামায় ওয়েস্ট ইন্ডিজ। ২৭ টেস্ট খেলা এই ব্যাটসম্যান ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন সবশেষ টেস্ট। 

/কেআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের জায়গায় আলিস
সর্বশেষ খবর
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার
মেরিন ড্রাইভ পেরিয়ে প্রকৃতির কাছে, ইনানী জাতীয় উদ্যান ভ্রমণ
মেরিন ড্রাইভ পেরিয়ে প্রকৃতির কাছে, ইনানী জাতীয় উদ্যান ভ্রমণ
কম খরচে নতুন শক্তিশালী এআই মডেল আনলো অ্যানথ্রপিক ও ওপেনএআই
কম খরচে নতুন শক্তিশালী এআই মডেল আনলো অ্যানথ্রপিক ও ওপেনএআই
ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পাকোড়া
ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পাকোড়া
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত