নতুন কৌশলে মাঠে নামছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:২২

ফিরছেন স্টিভ স্মিথ। জমে উঠেছে অ্যাশেজ। হেডিংলিতে তৃতীয় টেস্টে মাত্র ১ উইকেটে জিতে ভস্মাধার পুনরূদ্ধারের রসদ খুঁজে পেয়েছে ইংল্যান্ড। অপর দিকে তা নিজেদের কাছে রেখে দেওয়ার লক্ষ্যে চতুর্থ টেস্ট জিততে মুখিয়ে আছে অস্ট্রেলিয়া। ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টটি শুরু হবে বুধবার বিকাল ৪টায়।

এই টেস্ট জিততে পরিবর্তনের পথে হাঁটছে অজিরা। গত কাল তারা ঘোষণা করেছে ১২ সদস্যের দল। উসমান খাজাকে বাদ দিয়ে ফেরানো হয়েছে স্টিভ স্মিথকে। আর্চারের গোলা সামলাতে পুরোপুরি প্রস্তুত তিনি। মারনাস ল্যাবুশ্যাগনেও অক্ষত রেখেছেন নিজের স্থান।

তবে অস্ট্রেলিয়ার পেস আক্রমণটা স্থির থাকছে না এবারও। ফিরিয়ে আনা হচ্ছে অজি পেসার মিচেল স্টার্ককে। সিরিজে প্রথমবারের মতো খেলতে নামবেন। বাদ পড়েছেন জেমন প্যাটিনসন। অবশ্য দলে থাকলেও একাদশে স্থান পেতে স্টার্ককে লড়াই করতে হচ্ছে হ্যাজেলউড, প্যাট কামিন্স ও পিটার সিডলের সঙ্গে।

অপর দিকে ইংল্যান্ডও পরিবর্তন আনছে ব্যাটিং অর্ডারে। বোঝাই যাচ্ছে সিরিজে সমতা থাকায় দুই দলই রণ কৌশল সাজাচ্ছেন নতুন করে। ওপেনিংয়ে নামা হচ্ছে না জেসন রয়ের। নামবেন চারে। তার জায়গায় ওপেন করবেন জো ডেনলি। শেষ ম্যাচ থেকে বাদ পড়েছেন ক্রিস ওকস, তার জায়গায় ফিরছেন ক্রেইগ ওভারটন। 

অস্ট্রেলিয়া অবশ্য মাত্র এক উইকেটে তৃতীয় টেস্টের হারটা কোনওভাবে মেনে নিতে পারেনি। তা বোঝা গেলো অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গারের প্রতিক্রিয়ায়। তিনি মনে করেন, ‘আমাদের কাছে বিষয়টা এমন মনে হয়েছিল- অ্যাশেজ আমরা পেয়েই গিয়েছিলাম, কিন্তু পরের দিনই তা চুরি করা হয়েছে! তবে ইংল্যান্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা টেস্টটা জিতে নিয়েছে। এখন পরিশ্রম করে নিজেদের মাঝে চলতে থাকা প্রতিশোধের আগুনটাকে কাজে লাগাতে হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
চাপ তৈরি করেও ভারতের সঙ্গে পারলো না বাংলাদেশ 
জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দলে ফিরলেন লিটন
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
সর্বশেষ খবর
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে সারের বদলে আবর্জনা, তদন্তে কমিটি
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে সারের বদলে আবর্জনা, তদন্তে কমিটি
বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচনের মধ্য দিয়ে উদযাপন শুরু
বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর, লোগো উন্মোচনের মধ্য দিয়ে উদযাপন শুরু
দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে জার্মানি 
দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে জার্মানি 
আশুরার প্রথম প্রহরে রাজধানীতে ‘ইয়া হোসাইন’ ধ্বনিতে শোকের মাতম
আশুরার প্রথম প্রহরে রাজধানীতে ‘ইয়া হোসাইন’ ধ্বনিতে শোকের মাতম
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা