চট্টগ্রামেই মোহাম্মদ নবীর শেষ টেস্ট

স্পোর্টস ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৭

টেস্টকে বিদায় বলছেন নবী। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট শেষেই এই ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। আফগানিস্তানের টিম ম্যানেজার নিশ্চিত করেছেন এমন তথ্য।

চট্টগ্রামে অনুষ্ঠেয় এই টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রানের খাতা খোলবার আগে সাজঘরে ফিরেছেন নবী।

সংক্ষিপ্ত ফরম্যাটে বেশ সাফল্য থাকলেও সবে মাত্র টেস্ট স্ট্যাটাস পাওয়া দল থেকে তার অবসরের কারণটি পরিষ্কার নয়। তবে সাম্প্রতিক সময়ে ৩০ পার হলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবার ট্রেন্ড চলছে ক্রিকেটারদের। নবীও গা ভাসালেন সেই স্রোতে। শোনা যাচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটে খুব বেশি করে মনোযোগী দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আফগানিস্তানের টিম ম্যানেজার নাজিম জার আব্দুরাহিমজাই জানালেন তার অবসরের কথা, ‘হ্যাঁ, নবী এই টেস্ট শেষেই বিদায় বলবে টেস্ট ক্রিকেটকে।’

ইতোমধ্যে বয়স ৩৪ বছর হয়ে গেছে নবীর। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলছেন বাংলাদেশে। নবীর এমন সিদ্ধান্তের আরেকটি কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নেই তার দল। তাই বছরে খুব বেশি টেস্ট খেলা হবে না তাদের।

তার ওপর বিশ্বব্যাপী বিভিন্ন টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ান তিনি। তাতে সাফল্যও তার কম নয়। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এই মৌসুমটা খারাপ ছিল না তার। একই সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের অন্যতম ভরসাও তিনি। -ক্রিকবাজ।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসের ফাইনালে প্রথমবার ভারত-পাকিস্তান
‘উইকেট সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না’
এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে হারলো বাংলাদেশ
সর্বশেষ খবর
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যের রুশ ভাষা কোর্সের সনদ বিতরণ
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যের রুশ ভাষা কোর্সের সনদ বিতরণ
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও