মাহমুদুলের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২১ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল যুব এশিয়া কাপে জয়রথ ‍ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই, এবার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও নিশ্চিত করেছে তারা। মঙ্গলবার মাহমুদুল হাসানের সেঞ্চুরিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪২ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তাতে সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘এ’ গ্রুপে ‍দ্বিতীয় হওয়া আফগানিস্তানকে। ১২ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

শ্রীলঙ্কার টাইরোন ফার্নান্ডো স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসানের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৫৬ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়া দলকে টেনে তোলে তৃতীয় উইকেটে মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়ের ১২১ রানের জুটি।

হৃদয় ৭৫ বলে ৫০ রান করে আউট হলেও মাহমুদুল দলকে এগিয়ে নিতে দায়িত্বশীল এক ইনিংস খেলেন। মিডল অর্ডারে শামীম হোসেন (২২), আকবর আলী (১৪) ও শাহাদত হোসেনের (১২) ছোট কিন্তু কার্যকরী ইনিংসগুলোর কল্যাণে ২৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। মাহমুদুল ১৪০ বলে ১২ চার ও ২ ছক্কায় খেলেন ১২৬ রানের ঝলমলে ইনিংস।

লঙ্কান বোলারদের মধ্যে দিলশান মাদুশঙ্কা ৫৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। এছাড়া আশিয়ান ড্যানিয়েল ৩৯ রানে নিয়েছেন ২ উইকেট।

২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। রোহান সঞ্জয়া সর্বোচ্চ ৪২ রানের ইনিংস না খেললে আরও আগেই হার দেখতে হতো স্বাগতিকরা। তার ইনিংসে ভর করে শ্রীলঙ্কা ৪৭.৪ ওভারে ২৩১ রানে অলআউট হয়।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে অধিনায়ক নিপুন ধনঞ্জয়ার ব্যাট থেকে। এছাড়া কামিল মিশারা ও অহন বিক্রমাসিংহে প্রত্যেকে খেলেন ৩৩ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে রাকিবুল হাসান ৪৯ রানে পেয়েছেন ৩ উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ও আশরাফুল ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট।

/আরআই/কেআর/
সম্পর্কিত
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে কারা?
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভিডিও ভাইরাল
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক