ফেনীতে শেখ রাসেল জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু

ফেনী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২

ফেনীতে শেখ রাসেল জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ফেনীতে শুরু হয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত শেখ রাসেল জাতীয় জুনিয়র, সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০১৯ প্রতিযোগিতা। মঙ্গলবার দুপুরে ফেনীর খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য সচিব ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক।

উদ্বোধনী ম্যাচে অনূর্ধ্ব-১৮ বালক ইভেন্টে ঠাকুরগাঁওকে হারিয়েছে স্বাগতিক ফেনী। অন্য দুই ম্যাচে জিতেছে কুমিল্লা ও মুন্সিগঞ্জ।

এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের ৮টি বিভাগীয় দল, ৬৪ জেলা ও দুটি শিক্ষাবোর্ডের দল। প্রত্যেক দলে বালক-বালিকা অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৮ (একক ও দ্বৈত) এবং প্রবীণ দ্বৈত (৪৫ ও তদূর্ধ্ব) মিলিয়ে সর্বমোট ৩২০ খেলোয়াড় অংশ নিয়েছে।

খেলা শুরুর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। আরও ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি কে এম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাম্মৎ সুমনী আক্তার, ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল-গ্যাসের বাড়তি দামে মাথা গরম? এর পেছনে আছে মনের খেলাও
তেল-গ্যাসের বাড়তি দামে মাথা গরম? এর পেছনে আছে মনের খেলাও
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
ডিগ্রি ছাড়াই গুগলে চাকরির সুযোগ, বেতন ১১ কোটি টাকা পর্যন্ত
ডিগ্রি ছাড়াই গুগলে চাকরির সুযোগ, বেতন ১১ কোটি টাকা পর্যন্ত
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও