শেষ ম্যাচেও হার মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০২

জুরাইয়া ফেরদৌস জয়িতা একাই শোধ দেন দুই গোল। জুনিয়র এশিয়া কাপ হকির বাছাই পর্বে শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশের মেয়েরা। রবিবার তারা ৪-২ গোলে হেরেছে চাইনিজ তাইপের কাছে।

সিঙ্গাপুরের এই আসরে পাঁচ ম্যাচে একটি জয় ও চারটিতে হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচে তাইপের বিপক্ষে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়লেও এক পর্যায়ে তা আর ধরে রাখা যায়নি। ৫, ২১, ২৯ ও ৩১ মিনিটে গোল হজম করেছে বাংলাদেশ।

বাংলাদেশ ১১ ও ৩২ মিনিটে দুটি গোল শোধ দিয়েছে। দলের হয়ে জুরাইয়া ফেরদৌস জয়িতা একাই দুটি গোল শোধ দেন। তবে হার এড়ানো যায়নি।

এই আসরে বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ৩-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মেয়েরা প্রথম জয়ের রেকর্ড গড়েছিল। তবে শেষ তিনটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা থাকেনি। হংকংয়ের কাছে ১-০, উজবেকিস্তানের কাছে ৬-০, আর তাইপের কাছে ৪-২ গোলে হারলো বাংলাদেশ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট কবে 
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট কবে 
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার 
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার 
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দল 
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দল 
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ