হার দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৬

থাইল্যান্ডের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচে মারিয়া-আঁখিদের দল ১-০ গোলে হার মেনেছে স্বাগতিক থাইল্যান্ডের কাছে।

রবিবার ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে জাপান গোলশূন্য ড্র করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। আগামী বুধবার বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ জাপান।

চনবুরি স্টেডিয়ামে শুরুটা অবশ্য ভালোই ছিল লাল-সবুজ দলের। ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ এসেছিল। কিন্তু ডিফেন্ডার শামসুন্নাহারের পাস থেকে ফরোয়ার্ড আনুচিং মারমার শট বেরিয়ে যায় সাইড বার ঘেঁষে। পরের মিনিটে আরও বড় হতাশা। স্ট্রাইকার তহুরা খাতুনের শট ফিরে আসে ক্রস বারে লেগে।

তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে থাইল্যান্ডের কাছে। যদিও বেশ কয়েকটি আক্রমণ করেও তারা গোলের দেখা পায়নি। এর মধ্যে ৩৫ মিনিটে বাংলাদেশকে বিপদ থেকে রক্ষা করেছেন গোলকিপার রুপনা চাকমা।

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। কিন্তু মারিয়া মান্ডার পাস ধরে বক্সে ঢুকে পড়া তহুরার শট ঠেকিয়ে দেন থাই গোলকিপার।

তিন মিনিট পর এগিয়ে যায় থাইল্যান্ড। থাওয়ানরাত প্রমথংমির দুর্দান্ত ফ্রি-কিকের ফ্লাইট বুঝতেই পারেননি রুপনা। বল বাংলাদেশ গোলকিপারের মাথার ওপর দিয়ে চলে যায় জালে।

৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি সুচাভাদি চমপায়েং।  

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন
জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন
কেরানীগঞ্জে সেলুন থেকে বের করে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
কেরানীগঞ্জে সেলুন থেকে বের করে যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
কোথা থেকে ইলিশ এনে বাংলাদেশে রফতানি করছে ভারত
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
হঠাৎ আঞ্চলিক কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, দেখলেন ‘২৫ শতাংশই অনুপস্থিত’
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান