ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা হারালেন বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৩ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৯

জনি বেয়ারস্টো নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা হয়নি জনি বেয়ারস্টোর। এবারের অ্যাশেজে খারাপ সময় কাটানো এই উইকেটরক্ষক উপেক্ষিত থাকলেও প্রথমবার ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন দুই ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি ও ডমিনিক সিবলি এবং পেসার সাকিব মাহমুদ।

অক্টোবর-নভেম্বরের নিউজিল্যান্ড সফরে আরেক উইকেটরক্ষক বেন ফকসকেও আমলে নেয়নি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর মানে হলো, কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম পছন্দের উইকেটরক্ষক জস বাটলার। এতদিন টেস্টে ইংল্যান্ডের ‘এক নম্বর’ উইকেটরক্ষক ছিলেন বেয়ারস্টো।

সিবলি তার পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। এবারের চ্যাম্পিয়নশিপে ৫ সেঞ্চুরি ও সমান হাফসেঞ্চুরিতে করেছেন ১ হাজার ৩২৪ রান। অন্যদিকে ক্রাউলি দুই সেঞ্চুরিতে করেছেন ৮২০ রান।

অ্যাশেজের প্রথম ম্যাচে চোট পাওয়া জেমস অ্যান্ডারসন এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। তার জায়গায় সুযোগ দেওয়া হয়েছেন তরুণ পেসার সাকিব মাহমুদকে। পাকিস্তানি বংশোদ্ভূত এই পেসার টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি দলেও আছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ একেবারেই ভালো যায়নি বেয়ারস্টোর। পাঁচ ম্যাচে তার ব্যাটিং গড় ছিল ১৯.৪৫। ব্যর্থতায় কিউইদের বিপক্ষে টেস্টে জায়গা না হলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন এই উইকেটরক্ষক। তার সঙ্গে কুড়ি ওভারের সিরিজে নতুন মুখ ব্যাটসম্যান টম ব্যান্টন ও স্পিনার প্যাট ব্রাউন।

এউইন মরগানকে অধিনায়ক করে ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে বিশ্রামে দেওয়া হয়েছেন নিয়মিত মুখদের। কিউইদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজে নেই বাটলার, জেসন রয়, বেন স্টোকস, জো রুট, ক্রিস ওকস ও জোফরা আর্চার।

১ নভেম্বর ক্রাইস্টচার্চের টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই সিরিজ। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী ইংল্যান্ড। ক্রিকইনফো

ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড:

এউইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, প্যাট ব্রাউন, স্যাম কারান, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেমস ভিন্স।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড:

জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলি, স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ম্যাট পার্কিনসন, ওলি পোপ, ডমিনিক সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস।

/কেআর/
সম্পর্কিত
জ্বর নিয়ে দেশে ফিরছেন শান্ত
মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিটন, ‘আবহাওয়ার ওপর কারও নিয়ন্ত্রণ নেই’
বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ, দায়িত্বে ডেভিড বুন 
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!