‘অনেক দিন হলো ব্যক্তিগত পুরস্কার জেতা হয়নি’

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৮

পুরস্কার হাতে পাওয়ার পর কথা বলছেন মেসি। গত বছর ফিফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না লিওনেল মেসি। এবার থাকলেও ফেভারিট হিসেবে বলা হচ্ছিল ভার্জিল ফন ডাইকের নাম। কিন্তু রোনালদো, ডাইককে পেছনে ফেলে এবার ফিফার বর্ষসেরার পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যক্তিগত অর্জনের এমন ঘটনাটি ঘটলো ২০১৫ সালের পর!

ফিফা দ্য বেস্ট নামকরণের পর এই পুরস্কারটি আর জেতা হয়নি বার্সার প্রাণভোমরার। ২০১৬ সালে ফিফা যখন এই পুরস্কারটি চালু করে তারপর প্রথম দুইবার তা ঘরে তুলেছেন রোনালদো। গতবার লুকা মরচিদ। সে হিসেবে এই কয়েক বছর ব্যক্তিগত অর্জন ছিল না মেসির। সে হিসেবে প্রথমবার ফিফা দ্য বেস্ট নির্বাচিত হওয়ার পর খুব উচ্ছ্বসিত দেখা গেছে মেসিকে, ‘অনেক দিন হলো ব্যক্তিগত পুরস্কার জেতা হয়নি। তাই পুরস্কারটি পেয়ে ভালো লাগছে।’

ফিফা দ্য বেস্ট চালু হওয়ার আগে সবশেষ ২০১৫ সালে ব্যালন ডি’ওর জিতেছিলেন মেসি। সেটিই ছিল তার সবশেষ ব্যক্তিগত পুরস্কার। দীর্ঘদিন পর এই পুরস্কার জিততে ভূমিকা রেখেছে গত মৌসুমে তার অসাধারণ নৈপুণ্য। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৫০ খেলায় ৫১টি গোল করেছেন। লা লিগা ও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটিও ঘরে তুলেছেন। সে অনুযায়ী এবারের মৌসুমটা বাজেভাবে শুরু করেছে বার্সেলোনা। মেসি অবশ্য আশাবাদী ঘুরে দাঁড়াবে তার দল, ‘আমরা খুব বাজেভাবে শুরু করেছি, সুযোগ তৈরি করতে লড়াই করতে হচ্ছে। তবে এটা তো মাত্র শুরু, আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে। সময় খুব একটা বেশি নেই, আমাদের উন্নতি করতে হবে দ্রুত। আর এ নিয়ে আমার কোনও সন্দেহ নেই।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে গত ছয় মাসে কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটি
দেশে গত ছয় মাসে কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটি
উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মোদি
উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মোদি
স্বৈরাচারী শক্তি জনগণকে দমনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানায়: রিজভী
স্বৈরাচারী শক্তি জনগণকে দমনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানায়: রিজভী
বড় ব্যবসায়ী হলেই সিআইপি নয়, কোন যোগ্যতায়  মাপা হবে এবার? 
বড় ব্যবসায়ী হলেই সিআইপি নয়, কোন যোগ্যতায়  মাপা হবে এবার? 
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল