মাদ্রিদ ডার্বি গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫৭

দুই দল খেলেছে আক্রমণাত্মক মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে গোলের দেখা পায়নি কোনও দল। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট ভাগাভাগি করলেও লা লিগার টেবিলে এক নম্বরে তারা।

প্রথমার্ধে সৌভাগ্যের ছোঁয়া পায়নি অ্যাতলেতিকো। ৮ মিনিটে জোয়াও ফেলিক্স গোলপোস্টের বাইরে শট নেন। বিরতির দুই মিনিট আগে এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ডের শট মাঠের বাইরে পাঠান থিবো কোর্তোয়া। প্রথমার্ধে আর কোনও বড় পরীক্ষা দিতে হয়নি রিয়াল গোলকিপারকে।

তবে অ্যাতলেতিকোকে দুবার কাঁপিয়ে দেন টনি ক্রুস। ৩৮ ও ৪০ মিনিটে জার্মান মিডফিল্ডারকে দুবারই ব্যর্থ করেন অ্যাতলেতিকো গোলরক্ষক জ্যান ওবলাক।

দ্বিতীয়ার্ধে ফিরে এসে রিয়াল আক্রমণে গেলেও গোলের দেখা পায়নি। ৫৫ ও ৫৭ মিনিটে গ্যারেথ বেলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বল ক্রসবারের অনেক ওপর দিয়ে গেলে। করিম বেনজিমাকে রুখে দিয়ে আরও একবার গোলপোস্ট অক্ষত রাখেন ওবলাক। নাচোর ক্রস থেকে ফরাসি ফরোয়ার্ডের শক্তিশালী হেড দারুণভাবে রুখে দেন অ্যাতলেতিকো গোলরক্ষক।

নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে থোমাস লেমারের ক্রস থেকে স্টিফেন সাভিচের হেড রুখে দিয়ে রিয়ালকে বাঁচান কোর্তোয়া। ইনজুরি সময়ের ৪ মিনিটেও পাল্টায়নি ফল। তাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি হয়েছে ড্র।

এই ড্রয়ে ৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ১৪ পয়েন্ট নিয়ে দুই ও তিনে অ্যাতলেতিকো ও গ্রানাদা। এক পয়েন্ট পেছনে থেকে চারে বার্সেলোনা (১৩)।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশে পদোন্নতি-পদায়নে জটিলতা নিরসনে উদ্যোগ
পুলিশে পদোন্নতি-পদায়নে জটিলতা নিরসনে উদ্যোগ
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন নিয়ে টিআইবির উদ্বেগ
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন নিয়ে টিআইবির উদ্বেগ
বাঁচানো গেলো না জোড়া লাগা সেই জমজ বোনদের
বাঁচানো গেলো না জোড়া লাগা সেই জমজ বোনদের
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?