জিম্বাবুয়েকে হারিয়ে সিঙ্গাপুরের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৪ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:০১

জিম্বাবুয়েকে হারিয়ে ইতিহাস গড়েছে সিঙ্গাপুর। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে লড়াকু মানসিকতা দেখিয়েছে জিম্বাবুয়ে। এরপরেই তারা সিঙ্গাপুরের আতিথেয়তায় খেলতে যায় আরেকটি ত্রিদেশীয় সিরিজ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে তাদের হারিয়ে ইতিহাস গড়েছে সিঙ্গাপুর। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পূর্ণ কোনও সদস্যকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে তারা।

সিঙ্গাপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বৃষ্টি হানা দিয়েছিল এই ম্যাচটায়। তাই ম্যাচের পরিধি কমে দাঁড়ায় ১৮ ওভারে। আর শুরুতে টস জিতে ব্যাট করে ঝড় তোলে স্বাগতিক সিঙ্গাপুর। ৯ উইকেট হারিয়ে করে ১৮১ রান।

১৮২ রানের লক্ষ্যে জিম্বাবুয়ে ওপেনার চাকাভার ব্যাটে দারুণ সূচনা করেছিল। ১৯ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন। তারপর তাণ্ডব চালিয়েছেন অধিনায়ক শন উইলিয়ামস। তার বিধ্বংসী ব্যাটিংয়ে মনে হচ্ছিল জয়টা পাবে জিম্বাবুয়েই।

৩৫ বলে ৫ চার ও ৫ ছক্কা মেরে ১৬তম ওভারে তিনি যখন বিদায় নেন তখন ১৯ রান দূরে ছিল জিম্বাবুয়ে। উইলয়ামস ফিরে যাওয়ার পর বাকিরা চাহিদা অনুসারে সেভাবে রান তুলতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ৪ রানে হেরেছে তারা। জিম্বাবুয়ে ৭ উইকেটে করতে পারে ১৭৭ রান। ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস।

/এফআইআর/
সম্পর্কিত
সেমির লড়াইয়ে বাংলাদেশ, ম্যাচ পরিত্যক্ত হলে কপাল খুলবে পাকিস্তানের!
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
গিলকে ধরতে ছুটছেন কোহলি
সর্বশেষ খবর
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত