বাংলাদেশে আসছে আর্জেন্টিনা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৯, ১১:৫২আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৬:৪৫

বাংলাদেশে আসছে আর্জেন্টিনা! নভেম্বরে ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে আসতে পারে আর্জেন্টিনা। আসতে পারেন লিওনেল মেসিও। ঢাকায় সম্ভাব্য লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের অফিসিয়াল টুইটারে বিষয়টি নিশ্চিত করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে সম্ভাবনার কথা। তারা বলেছে, সব কিছু চূড়ান্ত হলেই কেবল নিশ্চিত করে বলা সম্ভব।

প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে, নভেম্বরে বাংলাদেশে দুটি প্রীতি ম্যাচ খেলতে আসবে প্যারাগুয়ে। ১৫ নভেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। ১৮ নভেম্বর দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে প্যারাগুয়ে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘নভেম্বরে আর্জেন্টিনার বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। তবে এখনই আমরা চূড়ান্ত কিছু বলতে পারছি না। কারণ আরও আলোচনা করতে হবে। আর্জেন্টিনার সঙ্গে বিদেশি আরেকটি দল থাকবে। আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

আর্জেন্টিনার ফুটবল বিষয়ক ওয়েবসাইট মুন্দো আলবিসেলেস্তেও জানিয়েছে এই প্রীতি ম্যাচের কথা। তারা জানিয়েছে, আর্জেন্টিনা নভেম্বরে ব্রাজিল ও প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। সেখানে মেসির খেলার কথাও বলা হয়েছে।

এ মাসে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে খেলে ১৫ নভেম্বর সৌদি আরবে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তারপর ১৮ নভেম্বর তাদের প্যারাগুয়ের বিপক্ষে খেলার কথা জানিয়েছে মুন্দো আলবিসেলেস্তে।

আর্জেন্টিনা একবারই এসেছিল বাংলাদেশে, ২০১১ সালে। সেবার নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল মেসির দল।

প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের টুইটার পেজ থেকে করা টুইট

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন বেতন কাঠামো  ও জ্বালানি সংকট নিয়ে যা জানালেন উপদেষ্টা তিতুমীর
নতুন বেতন কাঠামো ও জ্বালানি সংকট নিয়ে যা জানালেন উপদেষ্টা তিতুমীর
পোশাক কারখানার ছাদেই সম্ভব ২৮১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন
পোশাক কারখানার ছাদেই সম্ভব ২৮১৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন
২১ বছর পর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা যেখানে এসে দাঁড়ালো 
২১ বছর পর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা যেখানে এসে দাঁড়ালো 
মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল