লড়াই করে কাতারের কাছে হার বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ২১:০৮আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২১:৫৪

কাতারের কাছে লড়াই করে হেরেছে বাংলাদেশ। ‘বিস্ময়কর’ ফলের প্রত্যাশা নিয়ে কাতারের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু শক্তিমত্তার দিক দিয়ে ২০২২ বিশ্বকাপ আয়োজকরা যে এগিয়ে, আবারও প্রমাণিত হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে। কর্দমাক্ত মাঠে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ান চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার স্বাগতিক বাংলাদেশকে তারা হারিয়ে দিয়েছে ২-০ গোলে।

তবে ম্যাচ হারলেও সাধ্যমতো লড়াই করেছে জেমি ডের শিষ্যরা।বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হওয়াতে বৃষ্টি বাদলেও গ্যালারি পূর্ণ ছিল স্টেডিয়াম।

বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে শুরু থেকে বাংলাদেশ ডিফেন্স জমাট রেখে খেলতে থাকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাবীব নেওয়াজ জীবনকে সামনে রেখে বাকিরা নিজেদের অর্ধে রক্ষণ অটুট রাখতে ব্যস্ত ছিল। আর ফাঁকে ফাঁকে ছিল প্রতি আক্রমণে উঠে যদি গোল করা যায়। তবে তাদের এই ফর্মূলা কাজ করেছে মাত্র ২৭ মিনিট পর্যন্ত। লম্বা থ্রো-ইনের জন্য সুনাম আদায় করা রায়হান হোসেন এই ম্যাচে আতঙ্ক ছড়িয়েছেন ভালোভাবে। তাই প্রথম সুযোগটা পায় বাংলাদেশই। কিন্তু ৯ মিনিটে রায়হানের লম্বা থ্রো-ইন থেকে ইয়াসিন ঠিকমতো হেড নিতে পারেনি।

অপর দিকে ভারি মাঠে কাতার সাবলীল ফুটবল খেলতে পারছিল না।তবে আক্রমণে এগিয়ে থেকে বার বারই স্বাগতিকদের ডিফেন্সের পরীক্ষা নিয়েছে। ১৫ মিনিটে বাসাম হুসামের ফ্রি-কিক ডিফেন্ডার ইয়াসিন খান হেডে ক্লিয়ার করেন। এমন আক্রমণে গিয়ে ২৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় কাতার। বক্সের ভিতরে আনমার্কড ইউসুফ আব্দুরিসাগ প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন। এক গোলে পিছিয়ে বাংলাদেশও গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল। ৪৩ মিনিটে ইয়াসিন খান ও রিয়াদুল হাসানের প্রচেষ্টা জটলা থেকে প্রতিপক্ষের ডিফেন্ডাররা ফিরিয়েছেন গোল লাইন থেকে।

বিরতির পর এক পর্যায়ে বাংলাদেশ মুহুর্মুহু আক্রমণ শাণায় প্রতিপক্ষের রক্ষণে। ৭০ মিনিটে জীবনের জায়গায় সুফিল নামলে আক্রমণে তেজ বাড়ে বাংলাদেশের। পরের মিনিটে সোহেল রানার ক্রসে ইয়াসিন দুর্বল হেড করলেও তা গ্রিপে নিয়ে নেন গোলকিপার।

৭৮ মিনিটে ইব্রাহিমের কাটব্যাকে বিপলুর শট ক্রস বারের পাশ দিয়ে গেলে স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক হতাশ হন। খেলার ধারার বিপরীতে ইনজুরি সময়ে কাতার অবশ্য দ্বিতীয় গোলটি তুলে নেয় আনায়াসে। জটলা থেকে করিম বৌদিফ গোলকিপার রানাকে পরাস্ত করেন।

আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে, কলকাতায়।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু