ফতুল্লায় আলো ছড়ালেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ১৭:৫৮আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৭:৫৮

মুশফিকুর রহিম (ফাইল ছবি) লম্বা সময় পর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলতে নামা মুশফিকুর রহিম প্রত্যাবর্তনটা দারুণভাবে রাঙিয়ে নিয়েছেন। শুক্রবার রাজশাহীর হয়ে এই ব্যাটসম্যান খেলেছেন ৭৫ রানের ইনিংস। তার ব্যাটে ভর করে প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে ঢাকার বিপক্ষে রাজশাহী করেছে ৬ উইকেটে ১৭৩ রান।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম স্তরের এই ম্যাচে মুশফিকের আলোকিত পারফরম্যান্সে লড়াই করার মতো অবস্থানে রয়েছে রাজশাহী। এর আগে ঢাকা তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৪০ রানে।

দ্বিতীয় দিনে ঢাকাকে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে রাজশাহী। মাত্র ১৪ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় গতবারের চ্যাম্পিয়নরা। শুরুর ধাক্কা কাটিয়ে তারা ম্যাচে ফেরে মুশফিক-জহুরুল ইসলামের জুটিতে। অধিনায়ক জহুরুলের সঙ্গে এই উইকেটরক্ষক চতুর্থ উইকেট গড়েন ১২১ রানের জুটি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২তম হাফসেঞ্চুরি পূরণ করে মুশফিক খেলেন ৭৫ রানের ইনিংস। শুভাগত হোমের বলে রকিবুল হাসানের তালুবন্দী হওয়ার আগে ১১৬ বলের ইনিংসটি সাজান ৭ চার ও ৩ ছক্কায়। ১৬১ মিনিট ক্রিজে থাকা এই ব্যাটসম্যান নাজমুল ইসলামের ৩৩তম ওভারে পরপর দুই বলে মারেন দুই ছক্কা।

তার চমৎকার ইনিংসটির সঙ্গে ফিফটি পূরণ করেছেন জহুরুল। ৫৭ রানে অপরাজিত আছেন তিনি। জাতীয় দলের আরেক ব্যাটসম্যান সাব্বির রহমান অবশ্য ব্যর্থ। ১১ রান করে নাজমুল ইসলামের শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়নে। জুনায়েদ সিদ্দিকী করেন ২ রান। জহুরুলের সঙ্গে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ১৪ রানে অপরাজিত থাকা ফরহাদ রেজা।

ঢাকার সবচেয়ে সফল বোলার সুমন খান। ৪০ রান দিয়ে এই পেসারের শিকার ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শাহাদত হোসেন, সালাউদ্দিন শাকিল, নাজমুল ইসলাম ও শুভাগত।

এর আগে তাইবুর রহমানের হার না মানা ৮৮ রানে ২৪০ রানে প্রথম ইনিংস শেষ হয় ঢাকার। রাজশাহী স্পিনার তাইজুল ইসলাম ৯২ রানে নেন ৪ উইকেট। ৩ উইকেট পেয়েছেন শফিউল ইসলাম।

প্রথম স্তরের আরেক খেলায় মুখোমুখি হয়েছে রংপুর ও খুলনা। খুলনার শেখ আবু জায়েদ স্টেডিয়ামে প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় দিনে টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুর দিন শেষ করেছে ৫ উইকেটে ১৬৯ রানে। নাঈম ইসলাম করেছেন ৪৮ রান। ৪০ রানে অপরাজিত আছেন তানভীর হায়দার। ২টি করে উইকেট নিয়েছেন খুলনার আল-আমিন হোসেন ও আব্দুর রাজ্জাক।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কার, প্রথমবার শীর্ষে স্টার্ক
ভারত সিরিজ নিয়ে ধোঁয়াশার মাঝেই আফগানিস্তান সিরিজের সূচি চূড়ান্ত!
লর্ডসে ফিরছেন বাবর
সর্বশেষ খবর
পিৎজা দিয়ে ‘সাইবার হয়রানি’, অপরিচিতদের নামে কয়েকশ অর্ডার করে গ্রেফতার যুবক
পিৎজা দিয়ে ‘সাইবার হয়রানি’, অপরিচিতদের নামে কয়েকশ অর্ডার করে গ্রেফতার যুবক
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?
চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে?
হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা
হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা
‘বাংলাদেশ-চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক অন্যতম চালিকাশক্তি’
‘বাংলাদেশ-চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক অন্যতম চালিকাশক্তি’
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ