ভারত-বাংলাদেশ টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গাঙ্গুলীর আমন্ত্রণ

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৯, ১৩:৫০আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৫:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌরভ গাঙ্গুলী সবকিছু পরিকল্পনামতো এগোলে ভারতের মাটিতে প্রথম টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দর্শক সারিতে পাবে বাংলাদেশ। ইডেন গার্ডেনসে এই ঐতিহাসিক টেস্ট দেখতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবি) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। শোনা যাচ্ছে, এই টেস্টে শেখ হাসিনার সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আমন্ত্রণপত্র এরই মধ্যে দুই দেশের প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব নিতে যাওয়া গাঙ্গুলী। এখন পর্যন্ত কারও সম্মতি না মিললেও তিনি আশাবাদী, মোদি ও শেখ হাসিনাকে পাবেন এই ম্যাচে।

আইএএনএস রিপোর্টে জানায়, ‘ক্রিকেট উদযাপনকে অন্য মাত্রায় নিয়ে যেতে বেশ খ্যাতি আছে এই অ্যাসোসিয়েশনের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজনের সময় অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানানো হয়েছিল জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। এমনকি সাবেক পাকিস্তান অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানও ছিলেন ওই ম্যাচের দর্শক।’

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ২২ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট লড়াই। এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ।

/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি