দিবা-রাত্রির টেস্টে প্রধানমন্ত্রীকে বিশেষ স্মারক দেওয়ার পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ১৩:৫০আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৩:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ-ভারত দুই দলেরই অভিষেক হচ্ছে দিবা-রাত্রির টেস্টে। ঐতিহাসিক এই টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী। নতুন তথ্যে জানা গেলো প্রধানমন্ত্রীকে বিশেষভাবে সম্মানিত করারও উদ্যোগ নিয়েছে গাঙ্গুলীর পশ্চিমবঙ্গ রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)।    

প্রধানমন্ত্রীকে বল-আকৃতির স্মারক ও সোনার মুদ্রা দিয়ে সম্মানিত করার পরিকল্পনা সিএবির। আগামী সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে ২২ নভেম্বর ইডেন গার্ডেনসে। গোলাপি বলের এই টেস্টকে আকর্ষণীয় করে তুলতে প্রাক্তন ভারতীয় টেস্ট অধিনায়কদেরও আমন্ত্রণ জানাচ্ছে সিএবি। ভারত-বাংলাদেশ ম্যাচের প্রথম দু’দিন দেখা যেতে পারে ভারতের সমস্ত টেস্ট অধিনায়ককে।

সিএবি-র পরিকল্পনা, প্রথম দিন জাতীয় সঙ্গীতের সময় দু’দলের ক্রিকেটারদের সঙ্গে প্রাক্তন অধিনায়কেরাও যেন যোগ দেন।  

টেস্টের তৃতীয় দিন ‘সাপার ব্রেক’-এ আয়োজন করা হয়েছে বিশেষ ‘টক শো’-র। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ সালের সেই ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতিচারণা করবেন সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংহ, রাহুল দ্রাবিড় ও অনিল কুম্বলে। এছাড়া ইডেনে গোলাপি বলের অনুশীলনও সরাসরি সম্প্রচারের পরিকল্পনা রয়েছে সিএবির। এমনকি সমর্থকদের জন্য খুলে দেওয়া হবে ‘বি’ ও ‘এল’ ব্লক। বিনামূল্যে বিরাট কোহালিদের ঐতিহাসিক টেস্টের প্রস্তুতি দেখার সুযোগ পাবেন সমর্থকরা।–আনন্দবাজার।

/এফআইআর/
সম্পর্কিত
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
একসঙ্গে দুর্ঘটনার কবলে দুটি ট্রেন, চট্টগ্রামের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ
একসঙ্গে দুর্ঘটনার কবলে দুটি ট্রেন, চট্টগ্রামের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ
ইসরায়েলের উসকানি সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠা হবে: এরদোয়ান
ইসরায়েলের উসকানি সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠা হবে: এরদোয়ান
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় ‘সন্তুষ্ট নয়’ বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় ‘সন্তুষ্ট নয়’ বাংলাদেশ
রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ
রাজস্বদাতা ব্যক্তি-প্রতিষ্ঠান বেড়েছে ১১.৮৬ শতাংশ
সর্বাধিক পঠিত
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান