টি-টোয়েন্টি সিরিজ জিততে আত্মবিশ্বাসী ভারত

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ২১:১০ আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৬:০৮

ওয়াশিংটন সুন্দর। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের রানের চাকা আটকে রাখতে ভূমিকা ছিল অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের। ২৫ রানের বিনিময়ে নিয়েছেন ১টি উইকেট। বাংলাদেশকে ৮ উইকেটে হারানোর পর ভারতের এই অফস্পিনার জানালেন, সিরিজ জিততে এখন আত্মবিশ্বাসী ভারত!

নাগপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে রবিবার। প্রথম ম্যাচ বাংলাদেশ ৭ উইকেটে জিতে গড়েছিল ইতিহাস। স্বাগতিক ভারত ৮ উইকেটে জিতে ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে।

তৃতীয় ম্যাচটি তাই সিরিজ নির্ধারক হয়ে থাকায় ওয়াশিংটন আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, ‘একটি ম্যাচ হেরেছি, খুব কাছে গিয়ে। কিছু বিষয় উল্টো-পাল্টা না হলে সব কিছু আমাদের দিকেই যেত। তবে দ্বিতীয় ম্যাচ প্রত্যাশিতভাবে জিতেছি, আশা করছি নাগপুরেও এমন ট্র্যাক পাবো। নিশ্চিতভাবে সেই ম্যাচটি জিততে চাই আমরা।’

রাজকোটে টস হেরে ব্যাটিংয়ের শুরুটা করে বাংলাদেশ। দুই ওপেনারে সূচনাটাও ছিল দুর্দান্ত। ৬ ওভারে পাওয়ার প্লেতে বিনা উইকেটে স্কোরবোর্ডে জমা পড়ে ৫৪ রান। তবে দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন বোলিংয়ে আসার পর তারা চেপে ধরেন বাংলাদেশকে। ফলে শুরুর সেই ছন্দ আর ধরে রাখতে পারেনি সফরকারীরা। ওয়াশিংটন নিজেদের মূল্যায়নে বললেন, ‘স্পিনারদের ভূমিকাই মুখ্য এখানে। শুরুতে মনে হয়েছিল ওরা ১৭০-১৮০ করে ফেলবে। কিন্তু ধীরে ধীরে আমরা রাশ টেনে ধরেছিলাম।’

ওয়াশিংটন সুন্দর তো দুর্দান্ত ছিলেনই, সবচেয়ে বেশি কার্যকরী ছিলেন যুজবেন্দ্র চাহাল। ১৩ ওভারে চাহাল তুলে নেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের উইকেট। ম্যাচের পর চাহালের প্রশংসা করলেন ওয়াশিংটন, ‘চাহাল এমন একজন যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাকে ওয়ানডেসহ টি-টোয়েন্টিতে বহুবার এমনটি করতে দেখেছি। মাঝের দিকে সে আসে, তখনই দুই-তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’

/এফআইআর/
সম্পর্কিত
ক্যানসার সচেতনতায় গোলাপি হয়ে উঠবে গাদ্দাফি স্টেডিয়াম
বিশ্বকাপের আগে বুমরাকে নিয়ে সতর্ক শাস্ত্রী, দিলেন বিশেষ পরামর্শ
ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি!
সর্বশেষ খবর
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, হতবাক গ্রাহক
বাতি, দুটি ফ্যান, একটি ফ্রিজ চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা, হতবাক গ্রাহক
পূজার ছুটিতে মেট্রোরেলে যাতায়াত করবেন? জেনে নিন সময়সূচি
পূজার ছুটিতে মেট্রোরেলে যাতায়াত করবেন? জেনে নিন সময়সূচি
জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার
জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের সরিয়ে দিলো সরকার
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ