বৃষ্টির দিনে শামসুরের সেঞ্চুরি, সোহরাওয়ার্দীর হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৮:৪৩ আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৮:৪৩

শামসুর রহমান (ফাইল ছবি) জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়েছে। তাতে ঢাকা ও বরিশালে প্রথম স্তর ও দ্বিতীয় স্তরের দুটি ম্যাচে টসই হয়নি। বগুড়ায় প্রায় দেড় সেশনের মতো খেলা হয়েছে, যেখানে রংপুর কোণঠাসা ছিল ঢাকার বোলারদের কাছে। এরই মাঝে হাফসেঞ্চুরি করে উজ্জ্বল ছিলেন রংপুরের ব্যাটসম্যান সোহরাওয়ার্দী শুভ। রাজশাহীতে শামসুর রহমানের সেঞ্চুরিতে সিলেটের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ঢাকা মেট্রো।

বগুড়ায় প্রথম স্তরের ম্যাচে ঢাকা টস জিতে রংপুরকে বোলিংয়ে পাঠায়। প্রথম ১০ বলের মধ্যে দুই ওপেনার রিশাদ হোসেন ও মেহেদী মারুফ রানের খাতা না খুলে বিদায় নেন। এরপর অধিনায়ক নাঈম ইসলামকে সঙ্গে করে ৮০ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সোহরাওয়ার্দী। ৯৬ বলে ১১ চারে ৫৭ রানে বিদায় নেন তিনি। পরের ওভারে বিদায় নেন নাঈমও (২৩)।

দলীয় ১০৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন আরিফুল হক (১৫)। নাসির হোসেন ৫ ও তানবীর হায়দার ৬ রানে অপরাজিত ছিলেন। মেঘলা আকাশের কারণে তৈরী হওয়া আলোকস্বল্পতায় ম্যাচ শুরু হয় বেলা সাড়ে ১১টায়। একই কারণে ম্যাচ শেষ হয় বিকেল ৪টার কিছু আগে। এই সময়ে ৪১ ওভার খেলে ৫ উইকেটে ১১০ রান করে রংপুর।

ঢাকার পক্ষে শাহাদাৎ হোসেন ও সালাউদ্দিন শাকিল দুটি করে উইকেট নেন।

রাজশাহীতে দ্বিতীয় স্তরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। শামসুরের সেঞ্চুরির সঙ্গে আল আমিনের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮২ রানে দিন শেষ করে তারা।

মাত্র ১৭ রানে প্রথম উইকেট হারানোর পর রাকিন আহমেদের সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন শামসুর। রাকিন ৪৮ রানে উইকেট হারানোর পর অধিনায়ক মার্শাল আইয়ুব (১) ফিরে যান দ্রুত। আল আমিনের সঙ্গে এরপর ১২৬ রানের জুটি গড়েন শামসুর। ৬৯ রান করে আল আমিন আউট হলে ভাঙে এই জুটি।

১৮০ বলে ১১ চারে সেঞ্চুরি করা শামসুর থেমেছেন দলকে ২৬০ রানে রেখে। তার ১১৪ রানের সেরা ইনিংস ছিল ১৯৩ বলের, চার ছিল ১৩টি।

শামসুরের সেঞ্চুরি উদযাপনের দিনে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সিলেটের রেজাউর রহমান। তিনটি পান এনামুল হক জুনিয়র।

ঢাকায় খুলনা ও রাজশাহীর প্রথম স্তরের ম্যাচে বল মাঠে গড়ায়নি। এছাড়া বরিশালে দ্বিতীয় স্তরের ম্যাচে স্বাগতিকদের সঙ্গে চট্টগ্রামের খেলা হয়নি ঘূর্ণিঝড় বুলবুলের কারণে।

/এফএইচএম/
সম্পর্কিত
নতুন স্টেডিয়াম নয়, পুরোনোগুলোই হবে আধুনিক ক্রীড়া কমপ্লেক্স: ক্রীড়া প্রতিমন্ত্রী
আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী
সোনা জয়ের পর ভারতের নেতৃত্ব ছাড়লেন হারমানপ্রীত
সর্বশেষ খবর
সাদা চুলে তারকাদের নতুন লুক, বদলাচ্ছে সৌন্দর্যের সংজ্ঞা
সাদা চুলে তারকাদের নতুন লুক, বদলাচ্ছে সৌন্দর্যের সংজ্ঞা
আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালো আসামি! 
আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালো আসামি! 
নায়িকা শিমু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
নায়িকা শিমু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ
পল্টনে এসি মেরামতের সময়ে বিস্ফোরণে যুবকের মৃত্যু
পল্টনে এসি মেরামতের সময়ে বিস্ফোরণে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’