সাকিব-তামিমকে ছাড়া ভারতকে সামলানো কঠিন: যোশী

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ১৫:১৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৫:৪৪

সুনীল যোশী। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট। ইন্দোরে শুরু হতে যাওয়া এই সিরিজে দুই অভিজ্ঞ তারকাকে ছাড়া খেলতে নামছে বাংলাদেশ। টাইগারদের সাবেক স্পিন বোলিং কোচ সুনীল যোশী মনে করেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যানকে ছাড়া ভারতকে সামলানো কঠিন বাংলাদেশের জন্য।

নিষেধাজ্ঞার কারণে দলে নেই অলরাউন্ডার সাকিব। আর সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে ছুটিতে আছেন বামহাতি ওপেনার তামিম।

ভারতের সাবেক এই স্পিনার ভালো করেই স্বাগতিকদের কন্ডিশন সম্পর্কে অবগত। তাই তিনি মনে করেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে স্কোর বোর্ডে যথেষ্ট রান প্রয়োজন সফরকারীদের, ‘ভারতের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। সম্প্রতি প্রোটিয়াদের বিপক্ষে তাদের ব্যাটিং আধিপত্য আমরা দেখেছি। তাদের চাপে ফেলতে হলে স্কোর বোর্ডে পর্যাপ্ত রান প্রয়োজন। কিন্তু সাকিব-তামিম না থাকায় সফরকারীদের জন্য তা সহজ হবে না।’

স্বাগতিক ভারত এখন আর স্পিন নির্ভর দল নয়। পেস আক্রমণে যথেষ্ট শক্তিশালী তারা। সেই কথা মনে করিয়ে দিয়ে যোশী বললেন, ‘ঘরের মাঠে ভারত এখন আর স্পিনারদের ওপর নির্ভর করে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওদের পেসাররা কী করেছে এর প্রমাণ তারা দিয়েছে।’

টেস্টে ভালো করতে হলে বাংলাদেশকে কী করতে হবে তার একটা নমুনা দিয়েছেন যোশী, ‘ওদের অভিজ্ঞ ক্রিকেটার বলতে তামিম, সাকিব, মুমিনুল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর। এদের কাছ থেকে প্রতিরোধ প্রত্যাশিত। কিন্তু বাকিদের টেস্টে ভালো করতে হলে এই ফরম্যাটের মেজাজে খেলতে হবে। অ্যাপ্রোচে আরও বেশি স্মার্ট হতে হবে। বোলারদের আরও বেশি শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।’

যোশী আরও মনে করেন ভারতের অভিজ্ঞ ব্যাটিং লাইন আপের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে তরুণ স্পিনার তাইজুল, মেহেদী ও নাঈম হাসানকে।

/এফআইআর/
সম্পর্কিত
ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি, জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের
বিশ্বকাপে বড় পরিবর্তন এনেছে আইসিসি, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাট
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 
সর্বশেষ খবর
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি আটক
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি আটক
জুলাই আন্দোলনের ৫৯ মামলার তদন্তে ডিবি
জুলাই আন্দোলনের ৫৯ মামলার তদন্তে ডিবি
গ্রাহকদের উদ্বেগ: নিজের টাকা তুলতে কেন গুনতে হবে বাড়তি মাশুল
গ্রাহকদের উদ্বেগ: নিজের টাকা তুলতে কেন গুনতে হবে বাড়তি মাশুল
সন্তানের ভরণপোষণ কী: হাইকোর্টের রায়ের আলোকে আইন, দায়িত্ব ও বাস্তবতা
সন্তানের ভরণপোষণ কী: হাইকোর্টের রায়ের আলোকে আইন, দায়িত্ব ও বাস্তবতা
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার