মঙ্গলবার ঢাকায় আসছে ম্যানইউ প্রতিনিধি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৯, ২০:১৬ আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২০:১৬

মঙ্গলবার ঢাকায় আসছে ম্যানইউ প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে ফুটবলে বিশেষ কিছু আয়োজন রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্যে প্রীতি ম্যাচ খেলাতে বিশ্বখ্যাত ক্লাবকেও আনার উদ্যোগ নিয়েছে তারা। প্রাথমিকভাবে সাড়া দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। দল পাঠানোর সম্ভাব্যতা যাচাইয়ে আগামী মঙ্গলবার ঢাকায় আসবেন তাদের ৪ জন প্রতিনিধি।

ইংল্যান্ডের শীর্ষ ফুটবল মঞ্চের সাবেক চ্যাম্পিয়নদের আনতে সর্বোচ্চ চেষ্টা করছে বাফুফে। তাতে সায় দিয়েই মঙ্গলবার ঢাকায় পা রাখবেন ম্যানইউর প্রতিনিধি দল। ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও হোটেলের সার্বিক ব্যবস্থাপনা সহ নিরাপত্তা ব্যবস্থা দেখবেন এই চার জন। সবকিছু দেখে তারা সন্তুষ্ট হলে দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে ম্যানইউ।

ম্যানইউ প্রতিনিধি দলের ঢাকায় আসার খবর বাংলা ট্রিবিউনকে বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘আমরা অনেক ক্লাবের সঙ্গে যোগাযোগ করে চলেছি। এরই অংশ হিসেবে ম্যানইউর প্রতিনিধি দল ঢাকায় আসবে। তারা আমাদের এখানে সবকিছু দেখবে। তাদের সন্তুষ্টির ভিত্তিতে দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করবে ম্যানইউ।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
ফুটপাত দখল-উচ্ছেদের পুরোনো খেলা, নেপথ্যে কী
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
সৌরজগতের বাইরের কোনও গ্রহের প্রথম রেডিও সংকেত শনাক্ত, নেপথ্যে কী?
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম