ধাওয়ানের চোটে ভারতের টি-টোয়েন্টি দলে স্যামসন

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০১৯, ২১:৩৩আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৩৩

সাঞ্জু স্যামসন হাঁটুর চোটে ছিটকে গেছেন শিখর ধাওয়ান। এই ‍সুযোগে জাতীয় দলের দরজা আবার খুলে গেছে সাঞ্জু স্যামসনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

গত সপ্তাহে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মহারাষ্ট্রের বিপক্ষে বাঁ হাঁটুতে আঘাত পান দিল্লির হয়ে খেলা ধাওয়ান। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম জানিয়েছে, ‘বাঁ হাঁটুতে গভীর ক্ষত হয়েছে শিখর ধাওয়ানের।’ সেলাইও লেগেছে এই ওপেনারের, ক্ষত শুকাতে ‘আরও অনেকটা সময় দরকার’। যাতে ৬ ডিসেম্বর ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ধাওয়ান।

তার হতাশায় কপাল খুলে গেছে স্যামসনের। এ মাসের শুরুতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলে মাঠে নামার সুযোগ হয়নি স্যামসনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ থেকে তো তিনিই বাদই পড়েন। তবে ধাওয়ানের চোটে আবারও দলে ফিরেছেন ভারতের হয়ে মাত্র একটি টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান। ক্রিকইনফো

ভারতের টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার, সাঞ্জু স্যামসন।

/কেআর/
সম্পর্কিত
দেশজুড়ে পেসার খুঁজবে বিসিবি, শুরু হচ্ছে ‘বোলার হান্ট’
বাংলাদেশের কমলা জার্সি নিয়ে নাফিস বললেন, ‘এখানে কপি করার কিছু নেই’
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
সর্বশেষ খবর
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সার্চ থেকে স্মার্ট জীবন, গুগলের বদলে দেওয়া সেই পথচলার দিন আজ
সার্চ থেকে স্মার্ট জীবন, গুগলের বদলে দেওয়া সেই পথচলার দিন আজ
আবারও পিআইবি’র ডিজি হলেন ফারুক ওয়াসিফ
আবারও পিআইবি’র ডিজি হলেন ফারুক ওয়াসিফ
যুবলীগের প্রধান দুই নেতার মৃত্যুদণ্ড
যুবলীগের প্রধান দুই নেতার মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত