দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার একই একাদশ

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০১৯, ১৩:২৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৩:৩৪

অস্ট্রেলিয়া একাদশে পরিবর্তন আনেনি পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শুক্রবার মাঠে নামার আগে ১৪ জনের দল কমে হয়ে গেছে ১২ জনে। শেফিল্ড শিল্ড ম্যাচ খেলতে ছেড়ে দেওয়া হয়েছে জেমস প্যাটিনসন ও ক্যামেরন ব্যানক্রফটকে।

কনকাশন পরিস্থিতি তৈরি হলে বদলি হিসেবে পার্থ থেকে অ্যাডিলেডে উড়িয়ে আনা হবে ব্যানক্রফটকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড় মাথায় আঘাত পেলে ৩৬ ঘণ্টার মধ্যে তার বদলি নামাতে পারবে কোনও দল। অ্যাডিলেড টেস্টের সময় কোনও ব্যাটসম্যান কনকাশনের শিকার হলে তার জায়গায় বদলি হিসেবে আসবেন, এই শর্তে ব্যানক্রফটকে ছাড়া হয়েছে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘প্লেনে ব্যাঙ্গার্স (পার্থে) ঘণ্টাখানেক দূরে। যদি কোনও কিছু ঘটে তাহলে আমরা দ্রুত তাকে ফেরাতে পারবো। নিয়ম অনুযায়ী ৩৬ ঘণ্টা হাতে সময় পাওয়া যায়।’

প্রথম ম্যাচে পাকিস্তানকে ইনিংস ও ৫ রানে হারায় অস্ট্রেলিয়া। ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয় ও শেষ টেস্টে নামছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়া একাদশ: জো বার্নস, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশ্যাগনে, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, ট্রাভিস হেড, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

/এফএইচএম/
সম্পর্কিত
ফরম্যাট বদলালেও ভাগ্য বদলায়নি, জিম্বাবুয়ের কাছে হার বাংলাদেশের
বিশ্বকাপে বড় পরিবর্তন এনেছে আইসিসি, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি-টোয়েন্টির ফরম্যাট
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ 
সর্বশেষ খবর
প্রেমের টানের রহস্যময় পরিণতি, চীনা প্রেমিকসহ আত্মগোপনে মেহেরপুরের তরুণী
প্রেমের টানের রহস্যময় পরিণতি, চীনা প্রেমিকসহ আত্মগোপনে মেহেরপুরের তরুণী
অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই জুলাই বিপ্লব হয়েছিল: চিফ হুইপ
অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করেই জুলাই বিপ্লব হয়েছিল: চিফ হুইপ
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৯
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৯
অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকা শিক্ষার্থী, ৯৯৯-এর কলে উদ্ধার
অজ্ঞান হয়ে স্কুলের টয়লেটে আটকা শিক্ষার্থী, ৯৯৯-এর কলে উদ্ধার
সর্বাধিক পঠিত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম