১০ সপ্তাহ মাঠের বাইরে দেম্বেলে

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ১২:৩৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১২:৪০

১০ সপ্তাহ মাঠের বাইরে দেম্বেলে চোট পিছু ছাড়ছে না উসমান দেম্বেলের। মাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটাতে হচ্ছে বার্সেলোনা ফরোয়ার্ডকে! এবার হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে চোটে পড়েছেন দেম্বেলে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গ্রুপ পর্বের ম্যাচের ২৬ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলি হিসেবে নেমে গোল পেয়েছেন আন্তোয়ান গ্রিয়েজমান। পরীক্ষা-নিরীক্ষা শেষে বার্সেলোনা জানিয়েছে, ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ফরাসি ফরোয়ার্ড। সেরে উঠতে ১০ সপ্তাহ সময় লাগবে তার।

শুক্রবার কাতালান ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে মূল দলের খেলোয়াড় উসমান দেম্বেলে তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। সেরে উঠতে ১০ সপ্তাহের মতো সময় লাগতে পারে।’ এর মানে হলো, সামনের বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি মাঠে দেখা যেতে পারে দেম্বেলেকে।

২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে চোট সমস্যায় প্রায়ই মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। চলতি মৌসুমেও কয়েকবার চোটে পড়েছেন দেম্বেলে।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০১৯-২০ মৌসুমে খেলেছেন তিনি ৮ ম্যাচ। লা লিগায় ৪ ও চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ৪ ম্যাচ। গোল পেয়েছেন কেবল সেভিয়ার বিপক্ষে ন্যু ক্যাম্পের লিগ ম্যাচে। বার্সেলোনা ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোডশেডিংয়ের কবলে নতুন পাঠ্যবইয়ের মুদ্রণ, সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা 
লোডশেডিংয়ের কবলে নতুন পাঠ্যবইয়ের মুদ্রণ, সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা 
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলো তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলো তরুণী
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা