এসএ গেমসে বাংলাদেশের প্রথম সোনা দিপু চাকমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৯, ১২:৫৮আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১৭:৪১

সোনা জয়ী দিপু চাকমা। নেপালের এসএ গেমসে প্রথম সোনার পদক জিতলো বাংলাদেশ। সোমবার তায়কোয়ান্দোতে এসেছে কাঙ্ক্ষিত পদক। বাংলাদেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন দিপু চাকমা।

তায়কোয়ান্দো দো হলে অনুষ্ঠিত ছেলেদের একক পুমসে ইভেন্টে দিপু হারিয়েছেন ভারতের প্রতিযোগীকে। ২৯ প্লাস বয়স শ্রেণিতে বাংলাদেশকে সোনা এনে দিয়েছেন তিনি।

এর আগে ২০১০ সালে ঢাকার এসএ গেমসে তায়কোয়ান্দোতে দুটি সোনার পদক পেয়েছিল বাংলাদেশ। সেবার শারমিন রুমি ও শাম্মি আক্তার দেশকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন। ২০০৬ সালে কলম্বোতে প্রথম স্বর্ণপদক এসেছিল  মিজানুর রহমানের সৌজন্যে।

নেপালে সোনা জিতে দিপু চাকমা উচ্ছ্বসিত, ‘অনেক দিন ধরেই এমন স্বপ্ন দেখছিলাম। জাতীয় সঙ্গীত বাজবে, জাতীয় পতাকা তুলে ধরবো। স্বর্ণপদক জিতে খুব ভালো লাগছে। এই অনুভূতির কোনও তুলনা নেই।’

মিজানুর রহমানকে আদর্শ মেনে এগিয়ে চলা দিপুর মন্তব্য, ‘২০০৬ সালে মিজানুর রহমান স্বর্ণপদক জিতেছিলেন। তখন থেকেই এই ইভেন্টে সোনা জয়ের স্বপ্ন দেখতাম। স্বপ্ন পূরণ হওয়ায় খুব ভালো লাগছে।’

/টিএ/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০  
নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০  
পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ‘ডেভিড ইমনে’র সহযোগী গ্রেফতার
পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় ‘ডেভিড ইমনে’র সহযোগী গ্রেফতার
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
রংপুরে ৪ খুন: ময়নাতদন্তে যা পাওয়া গেলো, জবাব মিললো ধর্ষণের অভিযোগের
রংপুরে ৪ খুন: ময়নাতদন্তে যা পাওয়া গেলো, জবাব মিললো ধর্ষণের অভিযোগের
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ