ক্রিকেটে সোনা জয় সালমাদের

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৯, ১৪:৩০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:০৫

সোনা জয়ের পর মেয়েদের উল্লাস। এসএ গেমসে এবারই প্রথম যুক্ত হয়েছিল মেয়েদের ক্রিকেট। প্রথমবার খেলতে গিয়েই ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। শ্বাসরুদ্ধকর ফাইনালে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে সোনা জিতেছে সালমা খাতুনের দল।

গেমসে সকাল থেকেই সোনায় ভরা সাফল্যের খবর মিলছিল বাংলাদেশের। এক আর্চারিতেই আসে তিনটি সোনা। তার সঙ্গে ক্রিকেটের কল্যাণে যুক্ত হলো আরেকটি সোনা। এই ইভেন্টে মেয়েদের কল্যাণে এলো প্রথম সোনা। যদিও পোখারায় টান টান উত্তেজনার ম্যাচে শুরুটা বিবর্ণ ছিল সালমাদের। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৯১ রান করতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে নিগার সুলতানার অপরাজিত ২৯ রানই স্কোর বোর্ড সমৃদ্ধ করতে ভূমিকা রাখে। দুই অঙ্কের ঘরে পৌঁছান শুধু ওপেনার মুর্শিদা খাতুন (১৪), সানজিদা (১৫) ও ফাহিমা খাতুন (১৫)।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচে সালমারা এত কম পুঁজি নিয়েও নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রাখে লঙ্কানদের। এতে নিয়মিত বিরতিতে তারা উইকেট হারিয়ে ছিটকে যেতে থাকে ম্যাচ থেকে। শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ বলে ৭ রান। হাতে ছিল আরও তিনটি উইকেট। দুটি উইকেট হারিয়ে মাত্র ৪ রান তুলতে পারে তারা। শ্রীলঙ্কা ৮ উইকেটে করতে পারে ৮৯ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাহিদা আকতার, একটি করে নেন জাহানারা, সালমা ও খাদিজাতুল কুবরা। ম্যাচসেরা নাহিদা। 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
ভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে