তাই বলে এমন ‘নো বল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ২০:০১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২০:০১

ক্রিশমার সান্তোকির সেই অবিশ্বাস্য ‘নো বল’ ২০১০ সালে লর্ডস টেস্টে ইচ্ছা করে ‘নো বল’ করে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের মোহাম্মদ আমির। ওভারস্টেপিং এত বেশি ছিল যে, বুঝতে অসুবিধা হয়নি স্পট ফিক্সিং করেছেন তরুণ এই পেসার। আজ (বুধবার) বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে আমিরের সেই ‘নো বল’ই যেন সামনে এলো ক্রিশমার সান্তোকির ডেলিভারিতে!

বোলিংয়ের সময় পা নির্দিষ্ট সীমার বাইরে গেলে আম্পায়ার ডাকেন ‘নো’। তবে সান্তোকির পা যতটা বাইরে পড়েছে, কোনোভাবেই এতটা যাওয়ার কারণ নেই। লাইনের কয়েক ইঞ্চি বাইরে পড়লে সেই ডেলিভারি ‘অস্বাভাবিক’ মনে করাটাও স্বাভাবিক। শুধু তা-ই নয়, সিলেট থান্ডারের এই পেসার হাস্যকর ওয়াইডও করেছিলেন একই ওভারে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসে তখন দ্বিতীয় ওভার। বাঁহাতি সান্তোকির বিপক্ষে ব্যাটিংয়ে ছিলেন ডানহাতি অভিষ্কা ফার্নান্ডো। ক্যারিবীয় এই পেসার তৃতীয় ডেলিভারিতে লেগ সাইডে দিয়েছিলেন অবিশ্বাস্য ওয়াইড। তার বল পিচ করে লেগ স্টাম্পের প্রায় দুই হাত বাইরে! নিশ্চিত বাই চার ঠেকিয়ে দেন উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন। নিজের বিপরীত পাশে ঝাঁপিয়ে বল গ্লাভসবন্দি করেন তিনি। ওই ওয়াইড মাঠে উপস্থিত সবার কাছেই লেগেছিল হাস্যকর। এরপর পঞ্চম ডেলিভারিতে যে ‘নো বল’টি করলেন, সেটি এককথায় অবিশ্বাস্য। আম্পায়ার ‘নো’ ডাকার পর জায়ান্ট স্ক্রিনে সান্তোকির পা দেখে দর্শকদের চোখ কপালে!

অবিশ্বাস্য, অকল্পনীয়— এমন ‘নো’ সাধারণত হয় না। তবে কি...? অন্য কিছুর সন্দেহ মনে আসাটা মোটেও অস্বাভাবিক নয়। কেননা পপিং ক্রিজ পেরিয়ে ডেলিভারির সময় সান্তোকির পা পড়ে প্রায় এক হাত দূরে! পাকিস্তানের আমির লর্ডস টেস্টে প্রায় এমন ‘নো’ বলই করেছিলেন। পরে জানা গিয়েছিল স্পট ফিক্সিং করেছিলেন এই পেসার।

ম্যাচ শেষে ওই ‘নো বল’ নিয়ে সিলেট থান্ডার অধিনায়ক মোসাদ্দেক হোসেন কিছু বলতে চাননি। তার দাবি ‘নো বল’ তিনি দেখেনইনি, ‘আমি ওটা খেয়ালই করিনি। আমার মনে হয় এটা (নো বল) নিয়ে আমার না বলাই ভালো। কারণ, আমি দেখিনি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় থেকে বিশ্বকাপের শিক্ষা নিতে চায় অস্ট্রেলিয়া
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
দুবাই-শারজায় কিংবদন্তিদের মেলা, বাংলাদেশের হয়ে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ
সর্বশেষ খবর
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 
ঋতুপর্ণাদের খেলায় মুগ্ধ বাংলাদেশ কোচ
ঋতুপর্ণাদের খেলায় মুগ্ধ বাংলাদেশ কোচ
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি