দেশমের বিশ্বাস, ফ্রান্সের কোচ হবেন জিদান

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৯, ১১:০৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১১:০৭

দেশম ও জিদান ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমের বিশ্বাস- রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান শিগগিরই, নয়তো পরে বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নেবেন।

রিয়ালে দ্বিতীয় মেয়াদে কাজ করছেন জিদান। টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ ও একটি লা লিগা জিতে ২০১৮ সালের মে মাসে পদত্যাগ করেন। ফরাসি ফরোয়ার্ড আবার ফিরে আসেন ২০১৯ সালের মার্চে। দেশমের উত্তরসূরি হিসেবে অনেক দিন ধরে ভাবা হচ্ছে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের অধিনায়ককে।

কাতার বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করা দেশমও মনে করেন, ৪৭ বছর বয়সী জিদানের যথেষ্ট যোগ্যতা আছে জাতীয় দলে কোচিং করানোর। ২০১২ সাল থেকে জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা দেশম লে মন্দেকে বলেছেন, ‘পরের কোচ হতে পারে জিজু। একটা না একটা সময় সে-ই হবে।’

২০১৮ সালের বিশ্বকাপ জেতানোর পর কাতার বিশ্বকাপেও দেশমের ওপর ভরসা রাখছে ফ্রান্স ফুটবল। ৫১ বছর বয়সীও আত্মবিশ্বাসী, ‘যখন আপনি একজন কোচ, তখন বয়স কোনও বাধা নয়। ফলই আসলে আপনার সামর্থ্য বুঝিয়ে দেবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর
‘সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে’
‘সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে’
ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেক ও স্টাম্পে সই আদায়, ভিডিও ভাইরাল
ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেক ও স্টাম্পে সই আদায়, ভিডিও ভাইরাল
পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা
পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার তিন নির্মাতা
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল