টটেনহামের ঘাম ঝরানো জয়

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ০৯:৪০আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৪:৩২

টটেনহামের ঘাম ঝরানো জয় শনিবার লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছে টটেনহাম। প্রিমিয়ার লিগে হেরে যাওয়া ম্যাচটিতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লো সেলসো  ও  এরিক লামেলা। তারা খেলেছিলেন শুধু বদলি হয়ে। তাদের নৈপুণ্যে মুগ্ধ হয়েই এফএ কাপের তৃতীয় রাউন্ডে শুরুর একাদশে দু’জনকে রেখেছিলেন কোচ জোসে মরিনিয়ো। যার ফলটাও হাতেনাতে পেয়েছেন তিনি। মিডলসবোরোকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছেছে স্পাররা।  

শুরুতে মনে হয়েছিল আধিপত্য বিস্তার করেই খেলবে টটেনহাম। ১৫ মিনিটের ব্যবধানে দুটি গোল আসে জিওভানি লো সেলসো ও এরিক লামেলার কল্যাণে। অবশ্য গোল দুটির পেছনে মিডলসবোরোর দুর্বল রক্ষণভাগের অনেক অবদান !

শুরুর গোলটা হয়েছে গোলকিপারের ভুলে। দ্বিতীয় মিনিটে বোরো গোলকিপার টমাস ভুল পাস দিয়ে বসেন লো সেলসোকে। সেই বল পেয়ে তা জালে জড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ১৫ মিনিটে সুযোগের সদ্ব্যবহার করেছেন লামেলা। করেছেন দ্বিতীয় গোল।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে আক্রমণে ধার বাড়িয়ে স্পারদের ভড়কে দিতে থাকে মিডলসবোরো। তাতে ৮৩ মিনিটে আসে একটি গোল। গোলটি করেছেন জর্জ অ্যালান। আরও গোল করার সুযোগও এসেছিল দলটির। কিন্তু স্পার গোলকিপারের দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি মিডলসবোরো। তবে অগ্রগামিতা ধরে রাখতে ঘাম ঝরাতে হয়েছে মরিনিয়োর শিষ্যদের।

আটবারের এফএ কাপ চ্যাম্পিয়ন টটেনহাম পরের রাউন্ডে মুখোমুখি হবে সাউদাম্পটনের।

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকআউট মিশনে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ব্রাজিল
নকআউট মিশনে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ব্রাজিল
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় মঙ্গলবার
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় মঙ্গলবার
কালকের ঘটনায় আবার রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, পুলিশসহ আহত ২০
কালকের ঘটনায় আবার রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, পুলিশসহ আহত ২০
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা