হঠাৎ করে ছন্দহীন লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২০, ০৯:৪৩আপডেট : ০৪ মার্চ ২০২০, ১০:৪১

হঠাৎ করে ছন্দহীন লিভারপুল হঠাৎ করেই ছন্দহীন লিভারপুল। প্রিমিয়ার লিগে ৪৪ ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পেয়েছে রেডরা। ২৯ ফেব্রুয়ারি ওয়াটফোর্ডের কাছে হেরেছে ৩-০ গোলে। এবার লিভারপুলের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে চেলসি। এফএ কাপের পঞ্চম রাউন্ডে তাদের ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছছে ব্লুরা।

গোলকিপার আলিসন বিশ্রামে থাকায় তার অনুপস্থিতি টের পেয়েছে লিভারপুল। তার বদলে আজ খেলতে নেমেছিলেন আড্রিয়ান। গোলবারের নিচে ব্যর্থতারই পরিচয় দিয়েছেন তিনি। ১৩ মিনিটে উইলিয়ানের শট ঠিকমতো আয়ত্ত্বে নিতে পারেননি। উল্টো বল তার গায়ে লেগে দিক পরিবর্তন করে জড়িয়েছে জালে। ৬৪ মিনিটে একক চেষ্টায় ক্ষীপ্র গতিতে এগিয়ে পরের গোলটি করেছেন মিডফিল্ডার বার্কলে।

ওয়াটফোর্ডের কাছে হেরে সাতটি পরিবর্তন এনেছেন ক্লপ। শুরুর একাদশে রাখেন, ফন ডাইক, মানে, গোমেজ ও ফাবিনহোকে। শুরুর দিকে আধিপত্য বিস্তার করার লক্ষ্যেই এই পরিবর্তন। তেমন সুযোগ যে তারা পায়নি তাও নয়। কিন্তু সুবর্ণ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মানে। বিরতির পর দ্বিতীয় গোল হজম করলে দলটির পারফরম্যান্স হয়ে পড়ে আরও নিষ্প্রভ। তাতে টানা দ্বিতীয় হারের স্বাদ পায় লিভারপুল। ছিটকে গেলো টুর্নামেন্ট থেকেও!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
আহমদ ছফার শেষ ফোন : ‘আকাশের দিকে তাকাও, মেঘটা কত সুন্দর’
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান
দোহায় ইরানি ও মার্কিন প্রতিনিধি দল, বৈঠক নিয়ে যা জানালো তেহরান
অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরোক্কো ম্যাচ
অতিরিক্ত সময়ে গড়ালো নেদারল্যান্ডস-মরোক্কো ম্যাচ
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি