হেরে বার্সাকেই এগিয়ে দিলো রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০২০, ০৯:৪৭আপডেট : ০৯ মার্চ ২০২০, ১৬:২৩

অপ্রত্যাশিতভাবে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। আগের দিন পেনাল্টি থেকে পাওয়া গোলে রক্ষা পেয়েছে বার্সেলোনা। ভাগ্যদেবী সহায় থাকায় জয় নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে তারা উঠে যায় শীর্ষে। পরদিন রিয়াল মাদ্রিদেরও সুযোগ ছিল এই স্থানটা দখলে নেওয়ার। কিন্তু পারলো কই? উল্টো বার্সাকেই পয়েন্টে টেবিলের ওপরে থাকার সুযোগ করে দিয়েছে রিয়াল বেতিসের কাছে ২-১ গোলে হেরে।

এল ক্লাসিকো জেতায় লস ব্লাঙ্কোসের জয় প্রত্যাশা করেছিলেন অনেকেই। কিন্তু নিজেদের ভুলেই হারতে হয়েছে। সেই ভুলেই ৪০ মিনিটে প্রথম গোলটি পেয়ে যায় বেতিস। ওই সময় সের্হিয়ো রামোস নাবিল ফেকিরের সঙ্গে সংঘর্ষে জড়ালে পেনাল্টির আবেদন করে বসে বেতিস। ঢিলেঢালা এই মুহূর্তে বলটা পায়ের কাছে এসে পড়লে জালে পাঠিয়ে দেন বেতিস ডিফেন্ডার সিডেনি।

অবশ্য তাদের গোলের উচ্ছ্বাসটা বেশিক্ষণ থাকেনি। মার্সেলোকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) স্পট কিক থেকে গোল করে সমতা আনেন বেনজেমা।

দ্বিতীয়ার্ধে অবশ্য আরও গোল পেতে পারতো বেতিস। দলটির অধিনায়ক হোয়াকুইন সুযোগ নষ্ট করেছেন। তবে ৮২ মিনিটের সুযোগটি আর নষ্ট করেনি তারা। যার দায়টা বেনজেমার। তার পা থেকেই আলগা  বল পেয়ে গোল করে দেন বেতিসের সাবেক বার্সা ফরোয়ার্ড ক্রিস্তিয়ান তেয়ো।

রিয়াল মাদ্রিদের এই হার শিরোপা লড়াইয়ে এগিয়ে দিলো বার্সেলোনাকে। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি, মাসের শেষ: সংসদে নাহিদ ইসলাম
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প