ইংল্যান্ডগামী পাকিস্তান দলে করোনা

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২০, ২৩:৪১আপডেট : ২২ জুন ২০২০, ২৩:৪৮

শাদাব খান, হায়দার আলী ও হারিস রউফ ইংল্যান্ডে আগস্ট-সেপ্টেম্বরে তাদের তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা পাকিস্তান দলের। সবকিছুই চূড়ান্ত। আর ৬ দিন পর ২৮ জুন তাদের ইংল্যান্ডগামী বিমানে ওঠার কথা। এরই মধ্যে সোমবার (২২ জুন) পাকিস্তানের তিন ক্রিকেটার হায়দার আলী, হারিস রউফ ও শাদাব খান করোনা টেস্টে পজিটিভ হলেন, যদিও কোনও উপসর্গ ছিল না তাদের শরীরে।

বিবিসি ১৯ বছর বয়সী ব্যাটসম্যান হায়দার আলী, ২৬ বছর বয়সী ফাস্ট বোলার হারিস রউফ ও ২১ বছর বছর বয়সী শাদাব খানের কোভিড-১৯ শনাক্ত হওয়ার খবর দিয়ে জানিয়েছে, এদের তিনজনকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে না আইসোলেশনে পাঠানো হবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে পুরো স্কোয়াডের কোভিড-১৯ পরীক্ষা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রথমদিন পাওয়া রিপোর্টে এই তিনজন করোনা পজিটিভ হয়েছেন। দুজন হয়েছেন নেগেটিভ- ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারি।  ২৯ খেলোয়াড় বিশিষ্ট স্কোয়াডের বাকিদের পরীক্ষার ফল পাওয়া যেতে পারে মঙ্গলবার।

যদি কোনও খেলোয়াড় করোনা পজিটিভ হন, সেই সতর্কতা থেকেই পিসিবি চারজন খেলোয়াড়কে রেখেছে স্ট্যান্ড-বাই। এরা হলেন বিলাল আসিফ, ইমরান বাট, মুসা খান ও মোহাম্মদ নেওয়াজ।

/পিকে/
সম্পর্কিত
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ
শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য চাই ২০০ রান
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে: আইআরজিসি
যুক্তরাষ্ট্র আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে: আইআরজিসি
চীনের সহযোগিতায় যাত্রীবাহী রেলযুগে আমিরাত
চীনের সহযোগিতায় যাত্রীবাহী রেলযুগে আমিরাত
রাতভর ইরানে বিমান হামলা চালালো মার্কিন বাহিনী
রাতভর ইরানে বিমান হামলা চালালো মার্কিন বাহিনী
সর্বাধিক পঠিত
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন
রাস্তা আটকে রাতেও চলছে আন্দোলন