এবার আর ভুল হয়নি রোনালদোর

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২০, ১১:১৯ আপডেট : ২৩ জুন ২০২০, ১১:৩৫

গোল করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১০ দিন হয়ে গেলো কোপা ইতালিয়ায় পেনাল্টি মিস করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এসি মিলানের বিপক্ষে এমনটি হওয়ায় এ নিয়ে হয়তো তার আক্ষেপ ছিল। মনে মনে হয়তো চেয়েছিলেন, যে বিশেষ দক্ষতার জন্য তিনি সমাদৃত। সেই দক্ষতায় গোলটা করে নিন্দুকদের মুখ যেন বন্ধ করতে পারেন। ভাগ্যদেবী সেই সুযোগটিই তাকে এনে দিলেন সিরি আ’য়। বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। যার প্রথমটি পেনাল্টি থেকে করেছেন পর্তুগিজ তারকা।

২৩ মিনিটে মাতিয়াস ডি লিখট ফাউলের শিকার হলে স্পট কিক পায় তারা। এবার আর কোনও ভুল না করে সরাসরি জালে বল জড়িয়ে দেন রোনালদো। এই অর্ধের ৩৬ মিনিটে দ্বিতীয় গোলটি আসে আরেক তারকা পাউলো দিবালার পা থেকে। যদিও শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হতে হয়েছে ইতালিয়ান জায়ান্টকে।

জয় নিয়ে মাঠ ছাড়লেও বাম প্রান্তের দুর্বলতা এখনও রয়েই গেছে সারির দলের। আলেক্স সান্দ্রো চোট আক্রান্ত, মাত্তিয়া ডি সিগিলো হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মাঠ ছেড়ে গেছেন। তার বদলে দানিলো মাঠে নেমেছিলেন ঠিকই, দুই হলুদ কার্ড দেখার কারণে নিষেধাজ্ঞার খড়গে পড়তে হবে তাকেও।

রক্ষণ অক্ষুণ্ন থাকলেও আক্রমণে অনেক ভুল ছিল তাদের। বোলোনিয়া সেই সুযোগটি অবশ্য নিতে পারেনি। বরং সিরি  আ’য় টানা চারটি জয় তুলে নিয়েছে জুভেন্টাস। টানা অষ্টম শিরোপার লক্ষ্যে থাকা দলটি ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে। লাৎসিও এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে।      

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
বিপাকে রোনালদো, নিষেধাজ্ঞার সঙ্গে গুনলেন জরিমানাও
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের ফাইনালের পথ সহজ করলো আফগানিস্তান
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস সেমিনারে যোগ দিবেন ডা. জুবাইদা রহমান 
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
পদত্যাগেই দায়মুক্তি? রাড্ডা থেকে গেণ্ডারিয়া: আইনের মুখোমুখি হবেন কারা
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির