দিনটি রিয়ালের করে ছাড়লেন বেনজিমা

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২০, ১১:১২আপডেট : ২৯ জুন ২০২০, ১১:১৮

আক্রমণের মুহূর্তে বেনজিমা। আগের ম্যাচে বার্সেলোনা ড্র করায় শীর্ষে উঠে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে সেই কাজটিই তারা করে ফেলেছে আবার। চলে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

প্রতিপক্ষের মাটিতে রিয়াল মাদ্রিদ জয় তুলে নিলেও ম্যাচের প্রথমার্ধের চেহারা ছিল ভিন্ন। বিশেষ করে প্রথম ১০ মিনিট ছিল এস্পানিওলেরই দখলে। এই সময় তাদের খেলা দেখে বুঝা যায়নি তারা তলানির দল। এমনকি একদিন আগেও যে কোচ পরিবর্তন হয়েছে তার প্রভাবটাও টের পাওয়া যায়নি।

তবে জিদানের শিষ্যরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছে ধীরে ধীরেই। শুরুতে বেশ কয়েকবার সুযোগ এসেছিল গোল করার। কিন্তু বার বার লক্ষ্য ভ্রষ্ট হয়েছে সেসব আক্রমণ। তেমনই আক্রমণে সের্হিয়ো রামোস হেড করে বল পাঠিয়ে দেন ক্রসবারের ওপর দিয়ে।

রিয়ালের প্রথম গোলটি আসে প্রথমার্ধের এক মিনিট আগে। গোলটি কাসেমিরোর বাম পা থেকে এলেও কৃতিত্ব দিতেই হবে করিম বেনজিমাকে। তার দর্শনীয় ব্যাক হিলে গোলটি করেছেন কাসেমিরো।

দ্বিতীয়ার্ধে আক্রমণের কৌশল পাল্টাতে চেষ্টা করেছেন জিদান। এক ঘণ্টা গড়ানোর পর ভিনিসিয়াস ও রদ্রিগোকে নামিয়েছিলেন ইসকো ও হ্যাজার্ডের জায়গায়। এই অর্ধে রিয়াল আধিপত্য বিস্তার করে খেললেও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা।

৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে বার্সেলোনা। এখন শিরোপা পেতে ৬ থেকে ৫টি জয় ও একটি ড্র প্রয়োজন রিয়াল মাদ্রিদের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি