লঞ্চডুবির ঘটনায় শোকাহত সাকিব-মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২০, ১১:০২আপডেট : ৩০ জুন ২০২০, ১১:১৮

লঞ্চডুবির ঘটনায় শোকাহত সাকিব-মুশফিকরা বুড়িগঙ্গা নদীতে মর্মান্তিক লঞ্চ ডুবিতে প্রাণহানি ঘটেছে ৩২ জনের। এই ঘটনায় শোকাহত পুরো দেশ। একে তো মহামারি করোনাভাইরাসের প্রকোপে অসংখ্য মৃত্যু, তার ওপর সোমবারের লঞ্চডুবির ঘটনায় মনে দাগ কেটেছে জাতীয় ক্রিকেটারদের। যার বহিঃপ্রকাশ ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

শোকাহত সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, 'প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত চারমাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে সোমবার আবার বুড়িগঙ্গা নদীর তীরে লঞ্চ ডুবে এখন পর্যন্ত ৩২ জন মানুষের প্রাণহানী এবং এখন পর্যন্ত বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোন ভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছি না।'

'পুরো পৃথিবীর এই ভয়ংকর ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোন সান্ত্বনা বা ব্যাখ্যা আমার জানা নেই। ভব্যিষতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটি যেন না হয়, এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। করোনা সহ সকল দুর্যোগ কেটে যাবে ইনশাআল্লাহ। মাত্র ৩০ সেকেন্ড দূরের পথে থেকেও, সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি'- লিখেছেন সাকিব।

এমন মর্মান্তিক দুর্ঘটনায় এ বছরটিকে ভুলে যেতেই চাইছেন মুশফিক, 'বুড়িগঙ্গায় লঞ্চ ডুবে যাওয়ার কতগুলো মানুষ প্রাণ হারালো। এই ঘটনা আমাদের জন্য শকিং। আমাদের জন্য বছরটা একদমই ভালো নয়।'

জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ লিখেছেন, 'বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছি, নিহতের পরিবারকে যেন মহান আল্লাহ তায়ালা শোক সহ্য করার ক্ষমতা দেয় এবং নিহতদের যেন মহান রাব্বুল আলামিন জান্নাত নসিব করেন এই প্রার্থনা করি! আমিন!'

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি