নাজমুল অপুর করোনা জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১৫:২৯আপডেট : ০১ জুলাই ২০২০, ১৫:৪৮

নাজমুল ইসলাম অপু। করোনাকালে বাকি ক্রিকেটাররা যেভাবে ঘরবন্দি হয়ে ছিলেন, তাদের মাঝে ব্যতিক্রম ছিলেন ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে প্রতিনিয়ত বাইরে থাকতে হয়েছে। যার ফল করোনা আক্রমণ করে তার শরীরেও! শেষ পর্যন্ত করোনা জয় করেছেন তিনি। দশ দিন নিজ বাসায় কঠিন লড়াইয়ের পর সুখবর দিয়েছেন বাঁহাতি এ স্পিনার।

একইভাবে করোনা থেকে মুক্তি মিলেছে অপুর বাবা-মায়েরও। দুই সপ্তাহের বেশি সময় করোনার সঙ্গে যুদ্ধ করে এখন অনেকটাই সুস্থ আছেন নাজমুল ও তার পরিবার। বুধবার দুপুরে বাংলা ট্রিবিউনকে  নাজমুল ইসলাম অপু বলেছেন, ‘এই মুহূর্তে আমি পুরোপুরি সুস্থ। গতকাল আমার এবং বাবা-মায়ের করোনা টেস্ট করিয়েছি। সবার রেজাল্টই নেগেটিভ এসেছে।'

করোনাকালের শুরু থেকে অসহায় মানুষের পাশে ছিলেন নাজমুল। শুধু নিজের এলাকা নারায়ণগঞ্জেই নয়, বিভিন্ন জেলায় অসহায় মানুষদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সাহায্য করতে গিয়েই নিজে করোনা আক্রান্ত হয়েছেন গত ২০ জুন।

জাতীয় দলের হয়ে এক টেস্ট, পাঁচ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলা অপু জানিয়েছেন কীভাবে তিনি করোনামুক্ত হয়েছেন, 'গত পরশু করোনা পরীক্ষা করতে দিয়েছিলাম। আজ একটু আগে রিপোর্ট দিয়েছে। সবারটাই নেগেটিভ এসেছে। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চলার চেষ্টা করেছি। সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করেছি। আসলে মানসিকভাবে শক্ত না হলে লড়াই করা কঠিন।'

কঠিন এই সময় হাজারো মানুষের খোঁজ-খবরে আপ্লুত অপু, 'আমাদের করোনা পজিটিভ হওয়ার খবর শোনার পর কত মানুষ যে ফোন করে দোয়া করেছেন, তা বলে বোঝাতে পারবো না। অনেক মানুষ বাসার কাছে এসে দোয়া করেছেন, সাহস দেখিয়েছেন। ফোনে অজস্র বার্তা পেয়েছি। সেগুলো আমার খুব কাজে এসেছে। মানুষের ভালোবাসা, আল্লাহর কৃপায় আমি সুস্থ হয়েছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
নতুন ডাইনিং অভিজ্ঞতা চান? ঘুরে আসতে পারেন ভেগান রেস্টুরেন্টে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
এলপিএলের লোভ ছেড়ে টেস্ট প্রস্তুতিতে তাসকিন, চোখ অস্ট্রেলিয়া সফরে
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
লবণ কারখানায় বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৫
সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু
সহকর্মীদের মারামারি থামাতে গিয়ে শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের