জুভেন্টাসের টানা নবম শিরোপা

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২০, ১০:৫৪আপডেট : ২৭ জুলাই ২০২০, ২২:১৬

শিরোপা জেতা জুভেন্টাসের উল্লাস। সিরি আ’য় শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেছিল জুভেন্টাস। ফলে পয়েন্ট টেবিলে তাদের সঙ্গে ব্যবধান কমিয়ে শিরোপা স্বপ্ন দেখছিল ইন্টার মিলানও। সঙ্গে জুভেন্টাসের ওপরও বাড়তি চাপ প্রয়োগ করেছিল। তবে ইন্টারের সেই স্বপ্নটা যে বাস্তবসম্মত নয়, তা টের পাওয়া গেলো গতকাল রাতে। সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা নবম শিরোপা নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্টরা।

তার আগের দিন ইন্টারের জয়ের পর অবস্থা এমন দাঁড়িয়েছিল যে শেষ তিনটি ম্যাচে হারলে শিরোপা নিশ্চিত করার সুযোগ থাকবে ইন্টারের। অপর দিকে সাম্পদোরিয়াকে হারালেই শিরোপা নিশ্চিত জুভেন্টাসের। আগের ম্যাচে হেরে যাওয়াতেই অপেক্ষাটা বেড়ে যায় জুভেন্টাসের। সঙ্গে বাড়ে চাপও। 

সাম্পদোরিয়ার বিপক্ষে শুরুটাও ছিল শ্লথ গতির। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে জালে বল পাঠাতে পারেনি রোনালদোরা। ৪২ মিনিটে রোনালদোর তেমনই একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। তারপরে বের্নারদেস্কির শট ফিরিয়ে দিয়েছেন গোলরক্ষক। 

বারবার আক্রমণে যাওয়া জুভেন্টাস অবশেষে এগিয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। মিরালেম পিয়ানিচের শর্ট ফ্রি কিকে দলকে এগিয়ে দেন রোনালদো। যা ছিল সিরি আ’য় পর্তুগিজ তারকার মৌসুমের ৩১তম গোল। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নারদেস্কি।

রোনালদোর সামনে সুযোগ ছিল এই মৌসুমে সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা সিরো ইম্মোবিলের আরও কাছে থাকার। ইম্মোবিলে ৩৪ গোল করে শীর্ষে আছেন। কিন্তু রোনালদো শেষ মিনিটে পেনাল্টির সুযোগ পেলেও তা গিয়ে লেগেছে ক্রসবারে! তার আগেই ১০ জনের দলে পরিণত হয় সাম্পদোরিয়া। 

উল্লেখ্য, ইউরোপের শীর্ষ ৫ লিগে মাওরিজিও সারির জুভেন্টাসই একমাত্র দল, যারা টানা ৯ বার শিরোপা ঘরে তোলার কৃতিত্ব দেখালো। জুভেন্টাস শিরোপা নিশ্চিত করেছে দুই ম্যাচ হাতে রেখে। 

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
ছাত্রদল নেতা পারভেজ হত্যা তদন্তে এক মাস সময় পেলো সিআইডি 
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনকে স্বাধীন ও কার্যকর করার দাবি এবি পার্টির
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের দক্ষতার উন্নয়ন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ববি হাজ্জাজ
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
আবারও সেরা করদাতা সম্মাননা দেবে সরকার, এবার কঠিন শর্ত
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের