নেইমারের হ্যাটট্রিকে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২০, ০৯:০০আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৯:২১

উল্লাস করছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারা ধরে রাখলো ব্রাজিল। নেইমারের হ্যাটট্রিকে পেরুকে তারা হারিয়েছে ৪-২ গোলে।

শেষ দিকে ঝলসে উঠলেও পেরুর বিপক্ষে শুরুটা আশা জাগানিয়া ছিল না ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ৬ মিনিটে তাদেরই ভুলে এগিয়ে যায় পেরু। আন্দ্রে কারিলো দারুণ এক ভলিতে এগিয়ে নেন দলকে। ব্রাজিল সমতা ফিরিয়েছে ২৮ মিনিটে। পেরুর ফাউল থেকে পাওয়া স্পট কিকের সুবাদে গোলটি করেছেন নেইমার।

বিশ্বকাপ বাছাইয়ে কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি পেরু। কিন্তু ৫৯ মিনিটে আবারও তারা ব্যবধান বাড়িয়ে নিলে চিন্তার ভাঁজ পড়ে যায় ব্রাজিল শিবিরে। পেরুর হয়ে দ্বিতীয় গোলটি করেছেন রেনাতো তাপিয়া। সুযোগ সন্ধানী তাপিয়া শট নিয়েছিলেন ঠিকই, কিন্তু তা রদ্রিগো কায়োর গায়ে লেগে দিক পরিবর্তন করলে ঠেকানোর মতো সুযোগ পাননি ব্রাজিল গোলকিপার।

তবে এই ভুলের জবাব ব্রাজিল দিয়ে দিয়েছে ৫ মিনিট পরই। ৬৪ মিনিটে নেইমারের কর্নার থেকে গোল করেন রিচার্লিসন। তৃতীয় গোল পেতে আবারও অবদান রাখেন পিএসজি তারকা। ৮৩ মিনিটে আরেকটি স্পট কিক থেকে ব্রাজিলকে এগিয়ে নেন তিনি। এর পর পেরুর কার্লোস জামব্রানো ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে যোগ হওয়া সময়ে (৯০+৪ মিনিট) ক্যারিয়ারের ৬৪তম গোলটি করেন নেইমার।   

হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন নেইমার। ব্রাজিল কিংবদন্তি রোনালদোকে পেছনে ফেলে ব্রাজিলের সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে অবস্থান নিয়েছেন। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদোর গোল সংখ্যা ৬২টি। ৭৭ গোল নিয়ে সবার ওপরে আছেন ব্রাজিল কিংবদন্তি পেলে।

জয়ের পর দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে শীর্ষেই আছে ব্রাজিল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ৩ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ৩ বিভাগে ভারী বর্ষণের সতর্কতা
মিশরের সঙ্গে ম্যাচের আগে বিশ্রামের সময় কম পাওয়ায় নাখোশ স্কালোনি
মিশরের সঙ্গে ম্যাচের আগে বিশ্রামের সময় কম পাওয়ায় নাখোশ স্কালোনি
‘ব্রাজিল ফেবারিট হলেও আগের মতো নয়, ভয় পাওয়ার কিছু নেই’ 
‘ব্রাজিল ফেবারিট হলেও আগের মতো নয়, ভয় পাওয়ার কিছু নেই’ 
আর্জেন্টিনার অনুশীলন বাতিল 
আর্জেন্টিনার অনুশীলন বাতিল 
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন কাবরাল?
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২