উরুগুয়েকে হারিয়ে ব্রাজিলের টানা চতুর্থ জয়

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২০, ০৮:৩৮আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১১:০৩

শীর্ষেই থাকলো ব্রাজিল ২০০১ সালের পর ব্রাজিলকে হারাতে পারেনি উরুগুয়ে। বিশ্বকাপ বাছাইয়ে আজকের ম্যাচেও এর ব্যতিক্রম হলো না। করোনা ও ইনজুরিতে তারকা নেইমারসহ অনেক খেলোয়াড়কে ছাড়া নেমেও ধারাবাহিকতা ধরে রেখেছে সেলেসাওরা। উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে লাতিন অঞ্চলের শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল।

মন্তেভিদিওতে তারকা বেশ কিছু খেলোয়াড়ের অনুপস্থিতিতে সাম্বার ছন্দ পাওয়া না গেলেও ব্রাজিল আক্রমণ গড়ে ঠিকই এগিয়ে যায় ৩৪ মিনিটে। বক্সের বাইরে থেকে নেওয়া আর্থারের দুর্দান্ত গতির শট আর আটকাতে পারেননি উরুগুয়ে গোলকিপার কাম্পানা। এই অর্ধে দারুণ খেলা ব্রাজিল স্কোর ২-০ করে বিরতির আগেই। সংক্ষিপ্ত কর্নার থেকে হেড করে দ্বিতীয় গোল করেন রিচার্লিসন। 

অবশ্য করোনার হানা ছিল উরুগুয়ে শিবিরেও। ম্যাচের আগে থেকেই ভাগ্যদেবী সহায় ছিল না তাদের। করোনা পজিটিভ হয়ে ছিটকে যান তাদের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। যার প্রভাব হাড়ে হাড়ে টের পেয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধে দুটি সুযোগ পেয়েও লক্ষ্য বরাবার রাখতে পারেনি উরুগুয়ে।

রাতটা যে তাদের নয়, সেটি আরও নিশ্চিত হয়ে যায় ৭১ মিনিটে। রিচার্লিসনকে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে আরেক তারকা কাভানির। অবশ্য এই ফাউলের বেলায় ভার রিভিউয়ের সাহায্য নিয়েছিলেন রেফারি।

এই জয়ের ফলে চার ম্যাচে টানা চার জয় তুলে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলে এখনও শতভাগ রেকর্ড ধরে রাখা দলটিও ব্রাজিল।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হঠাৎ বেড়ে গেলো তিস্তার পানি, ঘরবন্দি শত শত পরিবার
হঠাৎ বেড়ে গেলো তিস্তার পানি, ঘরবন্দি শত শত পরিবার
মার্কিন সামরিক নির্ভরতা থেকে ইসরায়েলকে ‘মুক্ত’ হতে হবে: নেতানিয়াহু
মার্কিন সামরিক নির্ভরতা থেকে ইসরায়েলকে ‘মুক্ত’ হতে হবে: নেতানিয়াহু
পাকিস্তানের সৌর বিপ্লব থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে: সিপিডি
পাকিস্তানের সৌর বিপ্লব থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে: সিপিডি
পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের 
পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের 
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ