মেসিকে ছাড়াই শেষ ষোলোতে বার্সা, সঙ্গী জুভেন্টাসও

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ১০:৪১আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১১:০৩

বার্সোলোনার হয়ে প্রথম গোলটি করেছেন ডেস্ট। বার্সেলোনা ও জুভেন্টাসের নকআউট নিশ্চিত করতে প্রয়োজন ছিল একটি জয়। সেই সুযোগ হাতছাড়া করেনি কেউ। চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। অপর দিকে জুভেন্টাস শেষ মুহূর্তের গোলে ফেরেঙ্কভারোসকে হারিয়েছে ২-১ গোলে।

লিওনেল মেসি না থাকায় ম্যাচের প্রথমার্ধে তার অভাবটা টের পাওয়া যাচ্ছিল। বল দখলে এগিয়ে থাকলেও ভালো সুযোগ তৈরি করতে পারছিল না কাতালানরা। দ্বিতীয়ার্ধে আসে কাঙ্ক্ষিত সেই সুযোগ। ৫২ মিনিটে মার্টিন ব্র্যাথওয়েটের বাড়ানো বলে লক্ষ্যভেদ করেছেন সার্জিনো ডেস্ট। অবশ্য এই গোল করে ইতিহাসও গড়েছেন তিনি। বার্সেলোনার হয়ে যুক্তরাষ্ট্রের কেউ গোল করেছে  প্রথমবার। এক মিনিট বাদে ব্যবধান বাড়িয়েছেন ব্র্যাথওয়েট।

তৃতীয় গোলটিও আসে ব্র্যাথওয়েটের সৌজন্যে। ৭০ মিনিটে তাকে ফাউল করার সুবাদে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে বার্সার জয় সুনিশ্চিত করতে কোনও ভুল করেননি ব্র্যাথওয়েট।

বদলি হয়ে ডায়নামো কিয়েভের আরও সর্বনাশ করেছেন আন্তোয়ান গ্রিয়েজমান। শেষ দিকে যোগ করা সময়ে গোল করে স্কোর লাইন করেছেন ৪-০।

এই জয়ে টানা ১৭বারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সা। একইভাবে শেষ ষোলো নিশ্চিত করেছে তাদের ‘জি’ গ্রুপ সঙ্গী জুভেন্টাসও। ফেরেঙ্কভারোসকে হারিয়েছে ২-১ গোলে।

অবশ্য ১৯ মিনিটে জুভেন্টাসকেই চমকে দিয়েছিল হাঙ্গেরিয়ান এই ক্লাব। উজুনির গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল। ৩৫ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর বাম পায়ের দুর্দান্ত শটে সমতা ফেরায় জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ায় ড্রই সম্ভাব্য ফল মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে যোগ করা সময়ে হেড করে জয় সূচক গোলটি করেছেন মোরাতা।

এই জয়ের পর ‘জি’ গ্রুপে ৪ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট ৯। সমান ম্যাচে বার্সার সংগ্রহ ১২।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী