পাঞ্জাবকে হারিয়ে দারুণ শুরু গুজরাটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৬, ০০:১২আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ০০:২৩

. এবার আইপিএলের নতুন দল গুজরাট লায়ন্স। এই দলে ব্রেন্ডন ম্যাককালাম, অ্যারন ফিঞ্চ, ডোয়াইন ব্র্যাভো ও জেমস ফকনারদের মত ক্রিকেটাররা রয়েছেন। সোমবার কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়ে আইপিএলে দারুণ সূচনা করেছে নবাগত দলটি।

এদিন টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান গুজরাট অধিনায়ক দিনেশ কার্তিক। শুরুটা ভালেই করে পাঞ্জাব। ৮.২ ওভারের ওপেনিং জুটিতে আসে ৭৮ রান। ওপেনার মুরালি বিজয় ৩৪ বলে করেন ৪২ রান। ম্যানন ভোরা করেন ২৩ বলে ৩৮ রান। মূলত এ দু’জনের জুটিই প্রীতি জিনতার দলকে নিয়ে ভালো স্কোর এনে দেয়। এছাড়া মার্কাস স্টোইনিজ ২২ বলে ৩৩, ঋদ্ধিমান সাহার ২০ এবং অধিনায়ক ডেভিড মিলারের ১৫ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৬১ রানে পৌঁছে যায় কিংস ইলেভেন পাঞ্জাব।

ক্যারিবীয় চ্যাম্পিয়ন দলের অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো ২২ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। ২ উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

১৬২ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ১ রানে উইকেট হারায় গুজরাট। কোনও রান না করে ফিরে যান ব্রেন্ডন ম্যাককলাম। তবে ফিঞ্চের ৪৭ বলে ৭৪, রায়নার ৯ বলে ২০ ও দিনেশ কার্তিকের ২৬ বলে ৪১ রানের ইনিংসে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় গুজরাট।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী