অনলাইনে বাড়ি ফেরার লঞ্চ টিকিট

টেক ডেস্ক
২৬ আগস্ট ২০১৭, ১৮:৪৪আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১৮:৪৪

অনলাইনে লঞ্চ টিকিট এবার অনলাইনে লঞ্চের টিকিট কেনার সুযোগ করে দিয়েছে স্টার্টআপ প্রতিষ্ঠান আসা-যাওয়া লিমিটেড। আর অনলাইনেই লঞ্চের টিকিট সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। এবারের ঈদে ঢাকা, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, বগা ও ভাণ্ডারিয়া রুটের অর্ধশতাধিক লঞ্চের টিকিট সরবরাহ করছে।
টিকেট কাটতে http://ashajawa.com ওয়েব ঠিকানায় গিয়ে ই-মেইল ও ফোন নম্বর দিয়ে টিকিট অর্ডার করা যাবে। কয়েক ক্লিকেই মোবাইল ও বিকাশ, রকেট, ইজিপে, কিউক্যাশ, ভিসা, মাস্টারকার্ড, পেইজার মাধ্যমে মূল্য পরিশোধ করে গন্তব্যে আসা ও যাওয়ার টিকেট কাটা যাবে।
সিট প্ল্যান দেখে খালি থাকারভিত্তিতে পছন্দের আসনের টিকিট কেনা যাবে বলে জানালেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রিফাত খন্দকার। তিনি বলেন,একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে। ৪টি টিকেট ক্রয়ে ১০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। এই ছাড় পরবর্তী যাত্রায় উপভোগ করতে পারবেন ক্রেতারা।
রিফাত আরও বলেন, ওয়েব সাইট থেকে টিকেট বুকিং দেওয়ার ১০ মিনিটের মধ্যে ফিরতি কলে গ্রাহককে তার আসন নিশ্চিত করা হবে। ই-টিকিটের পিডিএফ প্রিন্ট কপি নিয়ে গেলেই যাত্রী তার আসন গ্রহণ করতে পারবেন।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
ইরানি অস্ত্র ও পরামর্শে লোহিত সাগরের কৌশলগত শহর দখল হুথিদের
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
দুর্গাপূজার আগে পর্দা বদলেই ঘরে আনুন নতুন সাজের ছোঁয়া
দুর্গাপূজার আগে পর্দা বদলেই ঘরে আনুন নতুন সাজের ছোঁয়া
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন