বিজ্ঞাপন আসছে হোয়াটসঅ্যাপেও

আসির আহবাব নির্ঝর
০২ নভেম্বর ২০১৮, ১২:৩০আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১২:৩০

হোয়াটসঅ্যাপ অবশেষে গুঞ্জনই সত্যি হলো। মেসেঞ্জারের পর এবার বিজ্ঞাপন আসছে হোয়াটসঅ্যাপে। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও বিষয়টি কেউ নিশ্চিত করতে পারছিল না। শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ড্যানিয়েল এটা নিশ্চিত করলেন।
বুধবার ডেনিয়েল জানান, ‘স্ট্যাটাস’ ফিচারে বিজ্ঞাপন চালুর পরিকল্পনা করছে হোয়াটসঅ্যাপ। তিনি বলেন, ‘স্ট্যাটাসে’ বিজ্ঞাপন যুক্ত করতে যাচ্ছি আমরা। এর মাধ্যমে বিজ্ঞাপনদাতারা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে পৌঁছতে পারবে।
অবশ্য কবে নাগাদ বিজ্ঞাপন ব্যবস্থা চালু হতে পারে সে বিষয়ে কিছু জানানি তিনি। বর্তমানে বিশ্বজুড়ে ১৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছেন। বিজ্ঞাপন চালু হলে এখান থেকে বিশাল অংকের মুনাফা অর্জন করতে পারবে প্রতিষ্ঠানটি।
এর আগে চলতি মাসের শুরুতে বেশ কয়েকটি প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম জানায়, ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ‘স্ট্যাটাস’ ফিচারে বিজ্ঞাপন চালু করতে যাচ্ছে। তখন এই খবর অনেকে উড়িয়ে দেন।
হোয়াটসঅ্যাপের ‘স্ট্যাটাস’ এমন একটি ফিচার যেখানে বিভিন্ন লেখা (টেক্সট), ছবি, ভিডিও এবং অ্যানিমেটেড জিআইএফ শেয়ার করা যায়। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় এগুলো। একই ধরনের ফিচার মেসেঞ্জারেও চালু রয়েছে।
সূত্র: গেজেটস নাউ 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ আখ্যা দিল ভারত
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মন্তব্যকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ আখ্যা দিল ভারত
ভুয়া খবর নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা চান তথ্যমন্ত্রী
ভুয়া খবর নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা চান তথ্যমন্ত্রী
‘আমি একজন ধর্ষিতার বাবা, খণ্ডিত লাশের বাবা, এই দায়িত্ব কে নেবে’
‘আমি একজন ধর্ষিতার বাবা, খণ্ডিত লাশের বাবা, এই দায়িত্ব কে নেবে’
অর্ধশতাধিক লোকের সঙ্গে প্রতারণা, বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ
অর্ধশতাধিক লোকের সঙ্গে প্রতারণা, বিএনপি নেতাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
বিএনপির সমর্থনে মেয়র হওয়া মনজুর ছাত্রলীগের মিছিলের মামলার আসামি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত