আজ থেকে থ্রিজি ও ফোরজি বন্ধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯ আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৫:২৪

বিটিআরসি মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরের পর থেকে আগামীকাল রবিবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দিয়েছে বিটিআরসি।

নাম-পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিটিআরসির নির্দেশ পেয়ে আমরা থ্রিজি ও ফোরজি বন্ধের প্রক্রিয়া শুরু করেছি।’

এই নির্দেশনার ফলে টু জি ইন্টারনেট সেবা চালু সেবা থাকবে। এই ইন্টারনেটে টেক্সট পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হবে না। ফলে ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে সামাজিক যোগযোগ মাধ্যমগুলো ব্যবহার করা কষ্টকর হয়ে যাবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোবাইলে থ্রিজি ও ফোরজি ব্যবহার করা যাচ্ছিল।

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা (আইএসপিএবি) ইন্টারনেটের বিষয়ে কোনও ধরনের নির্দেশনা এখনও পাইনি। সেহেতু ধরে নিতে পারি ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে।’

তিনি বলেন, ‘আমাদেরটা (ব্রডব্যান্ড ইন্টারনেট) বন্ধ না হওয়াই উচিত। বন্ধ হলে ব্যবসায়িক এবং অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। এটা খোলা রাখলে সরকারের কোনও ক্ষতি হবে না বলে আমরা মনে করি।’

প্রসঙ্গত, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ।

এর আগে ২৭ ডিসেম্বর রাত ১০টা থেকে ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশের সব মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছিল।

/এইচএএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৮০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি
৮০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের
পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পুতিনের
বৃষ্টিতে ভিজলো ছুটির দিনের সকাল
বৃষ্টিতে ভিজলো ছুটির দিনের সকাল
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ