ঘামের দুর্গন্ধ জানাবে চিপ

ইমদাদুল হক
৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৩০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১২:৩০

এই সেই চিপ ঘামের দুর্গন্ধ শনাক্ত করতে তৈরি হচ্ছে বিশেষ ধরনের চিপ। ই-নাকের মতোই সুক্ষ্মভাবে এই কাজটি করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে। আর এই চিপটি তৈরি করছে নতুন প্রজন্মের স্মার্টচিপ নির্মাতা প্রতিষ্ঠান আর্ম। যুক্তরাজ্যভিত্তিক এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে স্মার্টফোনকে আরও শক্তিশালী করতে হার্ডওয়্যার উন্নয়নে ভূমিকা রাখছে। 
ঘামের দুর্ঘন্ধ শনাক্তকরণে এই চিপটি অবশ্য স্মার্টফোনে নয়, জুড়ে দেওয়া হবে পোশাকে। একইসঙ্গে খাবার মোড়কীকরণের সময় এর সতেজতা যাচাই করতে সক্ষম হবে।   
প্লাস্টিক আর্ম পিট প্রকল্পের অধীনে ই-নাকের উন্নয়ন ঘটাতে এই স্মার্ট চিপগুলো তৈরি করা হচ্ছে। এজন্য ব্যবহার করা হচ্ছে খুবই পাতলা প্লাস্টিক শিট। প্রতিটি চিপেই থাকছে আটটি আলাদা আলাদা সেন্সর এবং একটি মেশিন লার্নিং সার্কিট। চিপটি আটকে থাকবে বলে জানিয়েছেন গবেষক জেম মেয়ার। বলেছেন, প্লাস্টি ইলেকট্রনিক্স-এ মেশিন লার্নিং প্রযুক্তির প্রথম অ্যাপ্লিকেশন হবে এই প্লাস্টিক আর্ম পিট।
গ্যাসের বিভিন্ন ঘনত্ব ও বিক্রিয়ায় ঘ্রাণ বা গন্ধের যে পার্থক্য হয় তা এই চিপটি তা শনাক্ত করতে পারবে। বাতাসের বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া এবং জটিল উপাত্ত বিশ্লেষণ করে এই কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ কার্যফল জানাবে। এরপর চিপটি গন্ধের পরিসংখ্যান গণনা করবে। যদি চিপটি শার্টের ভেতরে শরীরের বগলের নিচে জুড়ে দেওয়া থাকে তবে শরীরের গন্ধের স্কোর ১-৫ এর মধ্যে গণণা করে তা প্রয়োজনে ব্যবহারকারীকে সতর্কতা পাঠাবে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন